ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জে স্বেচ্ছাশ্রমে সড়কের পাশের ঝোপঝাড় পরিষ্কার

নিজস্ব সংবাদ :

হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়ক। জনগুরুত্বপূর্ণ এই সড়কের দুই পাশে জন্মেছে ঘন ঝোপঝাড়। কোথাও কোথাও সড়কের উভয় পাশে বেড়ে ওঠা গাছপালা আর লতাগুল্ম সড়কের ওপর এসে গড়িয়েছে; যার কারণে সড়ক কিছুটা সংকুচিত হয়ে এসেছে। সব মিলিয়ে পথচারী ও যানবাহনের চলাচলে ব্যাঘাত ঘটে।

দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় হাজারের অধিক শিক্ষার্থী দৈনিক আসা-যাওয়া করে এই সড়ক দিয়ে। গাড়ি আসলে পাশে দাঁড়ানোর জায়গা থাকে না একদমই। প্রায়ই আশঙ্কা তৈরি হয় দুর্ঘটনার।

এ পরিস্থিতিতে সড়কের দুই পাশের ঝোপঝাড় পরিষ্কার করে সাধারণের চলাচলে স্বাচ্ছন্দ্য আনতে ও দুর্ঘটনার আশঙ্কা কমাতে উদ্যোগ নেন শায়েস্তাগঞ্জ পৌরসভার পূর্ব লেঞ্জাপাড়া এলাকার তরুণরা।

শুক্রবার (২৫ অক্টোবর) স্বেচ্ছাশ্রমে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ রাস্তার দু’পাশের প্রায় আধ কিলোমিটার এলাকা পরিষ্কার করেছেন তরুণরা। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, পর্যায়ক্রমে তারা এই সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবেন বলে জানিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কের দুই পাশে ঝোপঝাড় বেড়ে উঠেছে। লতানো গাছ গুলো ডালপালা মেলেছে, যা সড়কের ওপর এসে পড়েছে। এতে সড়কটি কিছুটা সংকুচিত হয়ে পড়েছে। ঝোপ আর গাছের বাড়তি শাখা-প্রশাখার কারণে এ সড়কে চলাচলকারী পথচারী ও যানবাহন চালকদের নানা সমস্যায় পড়তে হয়।

বিষয়টি আমলে নিয়ে স্থানীয় তরুণরা স্বেচ্ছাশ্রমে সড়কের দু’ধার পরিষ্কার করেন।
সেখানে গিয়ে দেখা গেছে, পুর্ব লেঞ্জাপাড়া এলাকার বেশ কয়েকজন তরুণ সড়কের দু’পাশের ঝোপঝাড় পরিষ্কার করছেন।

কেউ ময়লা-আবর্জনা টুকরিতে ভরছেন, কেউ তা নির্দিষ্ট স্থানে রেখে পুড়িয়ে দিচ্ছেন। এতে সড়কের চিত্র পুরোটাই পাল্টে গেছে।

সাবেক কাউন্সিলর ফাহিন হোসেন জানান, এলাকার তরুণরা সড়কের দু’পাশ পরিষ্কার করার যে উদ্যোগ নিয়েছেন তা প্রশংসনীয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪
১৬৩ বার পড়া হয়েছে