ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে ৮ লাখ টাকার ভারতীয় ঔষধ ও খাদ্য পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ ও খাদ্যপণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে আটক করেছে পুলিশ। রবিবার রাতে ১০টায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প এলাকায় নিয়মিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করেন ইনস্পেক্টর সঞ্জয় চক্রবর্তী। পুলিশ জানায়, ঢাকা অভিমুখী একটি খোলা পিকআপ (সিলেট মেট্রো-ন ১১-০৮৫৯) তল্লাশি চালিয়ে ভারতীয় তৈরি ঔষধের ৩৫ কার্টুনে ৬ হাজার পিস এবং ভারতীয় তৈরি ফুচকা ১৫ বস্তা (প্রতিটি বস্তায় ৫০ কেজি করে মোট ৭৫০ কেজি) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।
এ ঘটনায় আটককৃত চালক মো. নবী হোসেন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার আলীপুর গ্রামের বাসিন্দা, মো. মঞ্জিল মিয়ার ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা বলেন, জব্দকৃত ঔষধ ও খাদ্যপণ্য সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
১২৮ বার পড়া হয়েছে