ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

শায়েস্তাগঞ্জ বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে ১৫ দোকানদারকে ৩৩ হাজার জরিমানা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় দ্রবমূল্যের বাজার মনিটরিং কার্যক্রমের অভিযান পরিচালনা করে নানা অনিয়মের কারণে ১৫ দোকানদারকে ৩২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ড্রাইভার বাজার, থানা রোড ও পুরান বাজার বাজার মনিটরিং কার্যক্রমের অভিযান পরিচালনা করে ওই পরিমাণ জরিমানা আদায় করা হয়।

মাধবপুর শাহাজীবাজার আর্মি ক্যাম্পের দায়িত্বরত ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিনের (১৩ ইবি) নেতৃত্বে একটি টহল টিম শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাসের উপস্থিতিতে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ অভিযানে মেসার্স ইদ্রিস আলীর দোকানের দ্রব্যমূল্যের গায়ের রেটের চেয়ে দাম বেশি নেওয়া ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা, মেসার্স জালালাবাদ স্টোরের মালিক হাজী মোঃ আব্দুল কাইয়ুমের দোকানে সয়াবিন তেলের গায়ের রেট থেকে বেশি বিক্রি করায় ২ হাজার টাকা, রাসেল মিয়ার মাংসের মূল্য তালিকার রেটের থেকে বেশী নেওয়ায় ১ হাজার ৫০০ টাকা, মোঃ হিরাজ মিয়ার দোকানের সয়াবিন তেলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করায় ১ হাজার টাকা, পুরান বাজারের মোঃ ময়না মিয়া মাংসের দোকানে মূল্য তালিকা খেকে বেশি নেওয়ায় ১ হাজার টাকা, বিশ্বজিৎ পালের দোকানে সয়াবিন তেলে গায়ের রেট থেকে বেশি বিক্রি করায় ১ হাজার টাকা, মেসার্স হাজী সামাদ ট্রেডার্সে নিষিদ্ধ পলিথিন বিক্রি করায় ৫ হাজার টাকা, পূর্ণ পাল স্টোরে অতিরিক্ত সয়াবিন তেল ও চিনি গুদামজাত করায় ২ হাজার টাকা, মরগু মিয়া দোকানের সয়াবিন তেলের গায়ের মূল্য মুছে বেশি দামে বিক্রি করায় ২ হাজার টাকা, সুমন মিয়া স্টোরে সয়াবিন তেলে গায়ের রেট থেকে বেশি বিক্রি করায় ১ হাজার টাকা, মোস্তাক হাসান স্টোরে সয়াবিন তেলে গায়ের রেট থেকে বেশি বিক্রি করায় ২ হাজার টাকা, বিমল পাল স্টোরে অতিরিক্ত সয়াবিন তেল ও চিনি গুদামজাত করার ৫ হাজার টাকা, হামিদুর রহমান স্টোরে সয়াবিন তেলের গায়ের রেট থেকে বেশি বিক্রি করায় ৩ হাজার টাকা, মোজাহিদ স্টোরে সয়াবিন তেলে গায়ের রেট থেকে বেশি বিক্রি করায় ২ হাজার টাকা, আব্দুল করিম স্টোরে সয়াবিন তেলে গায়ের রেট থেকে বেশি বিক্রি করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া অবৈধ পলিথিনগুলো পুড়িয়ে ফেলা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মাধবপুর আর্মি ক্যাম্পে (১৩ ইবি) ল্যা. কর্পোলার সাইদুল ইসলাম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
১৮২ বার পড়া হয়েছে