ঢাকা ১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি Logo চুনারুঘাট বাঁশঝাড়ে মিলল বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি Logo ১২ দিনের ব্যবধানে হবিগঞ্জের এক থানার ৪ পুলিশ সদস্য প্রত্যাহার

শায়েস্তাগঞ্জ লেগুনা গাড়ীর চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় লেগুনা গাড়ীর চাপায় সিরাজ মিয়া (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার ওলিপুর গ্রামের মৃত হাজী চান মিয়ার ছেলে।
বুধবার দিবাগত রাতে এসব তথ্য নিশ্চিত করেন মাধবপুর আর্মি ক্যাম্পের ল্যা. কর্পো. সাইদুল ইসলাম। এর আগে ইফতারের পূর্বে উপজেলার ওলিপুর স্কয়ার কোম্পানির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে (সিলেট ছ-১১-২৫৫৩) নং লেগুনা গাড়ীর চাপায় পথচারী সিরাজ মিয়া গুরুত্বর আহত হন।
এ ঘটনার খবর পেয়ে মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্য, শায়েস্তাগঞ্জ থানা ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় জনতার সহযোগীতায় আহত সিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। পরে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন- লেগুনা গাড়ীর চাপায় গুরুত্বর আহত হলে সিরাজ মিয়াকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে তিনি মারা যান। অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
১৭১ বার পড়া হয়েছে