ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

সিলেটের জলাবন রাতারগুলে পানিতে নেমে প্রাণ গেল কিশোরের

নিজস্ব প্রতিবেদক

সিলেটের জলাবন রাতারগুলের (সোয়াম্প ফরেস্ট) পানিতে নেমে নিখোঁজের একদিন পর এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত কিশোর শামীম আহমদ (১৬) সিলেট নগরের বাগবাড়ি এলাকার শাহজাহান আলীর ছেলে।

শনিবার (২৯ জুন) বেলা ১২টার দিকে রাতারগুল জলাবনের মোটরঘাট এলাকা থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে বন্ধুদের সঙ্গে রাতারগুলে বেড়াতে গিয়ে মোটরঘাট এলাকার পানিতে নেমেছিল শামীম আহমদসহ চার বন্ধু। এরপর স্রোতের সঙ্গে পানিতে তলিয়ে যায় শামীম। তবে এসময় অন্যরা পানি থেকে ডাঙায় উঠতে পেরেছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে রাতারগুল জলাবনে বাইসাইকেল করে চার বন্ধু বেড়াতে গিয়েছিল । সন্ধ্যা ৬টার দিকে রাতারগুল খেয়াঘাটের সিঁড়ি দিয়ে চেঙ্গেরখাল নদের পানিতে নামেন নেমেছিল তারা। এসময় শামীম আহমদ পানিতে তলিয়ে যায়। এক পর্যায়ে আশপাশের লোকজন ও পুলিশ সদস্যরা নিখোঁজ কিশোরের সন্ধান চালালেও শুক্রবার তাকে উদ্ধার করতে পারেনি। পরবর্তীতে শনিবার সকাল থেকে মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের সন্ধান চালানো হয়। পরে বেলা ১২টার দিকে শামীম আহমদের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সিলেট এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন, ‘শুক্রবার রাতারগুলের মোটরঘাট এলাকায় নিখোঁজ কিশোরের লাশ শনিবার বেলা ১২টার দিকে উদ্ধার করা হয়েছে। মরদেহ ঘটনাস্থল থেকে সিলেটে নিয়ে আসার পর আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৩২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
২০০ বার পড়া হয়েছে