ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক মাসেই প্রাণ গেল ৩০ জনের

নিজস্ব প্রতিবেদক

সিলেটে কিছুতেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল। গত মাসেও সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন প্রাণ হারিয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৪৫ জন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। জুন মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন বলে এতে জানানো হয়।

প্রতিবেদনের তথ্য মতে, সিলেট ও হবিগঞ্জ জেলায় সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় চারটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন।

মৌলভীবাজার জেলায় তিনটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও নয়জন আহত হয়েছেন।নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

এতে আরও উল্লেখ করা হয়, জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ছয়জন মোটরসাইকেলচালক ও আরোহী, ১৩ জন সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনাচালক এবং যাত্রী ও নয়জন পথচারী রয়েছেন।

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে দুইজন, মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। গাছের ও বৈদ্যুতিক পিলারের সঙ্গে ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। জুন মাসে নিহত ৩০ জনের মধ্যে ২১ জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে মে মাসেও ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হন। আহত হয়েছিলেন মোট ৮৭ জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
২০৪ বার পড়া হয়েছে