ঢাকা ০২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

সুনামগঞ্জে সাবেক কাউন্সিলর আহসান এর জামিন না মঞ্জুর, কারাগারে প্রেরণ

জাহাঙ্গীর আলম ভুঁইয়া, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলা ঘটনায় দায়ের করা মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আহসান জামিল আনাছকে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার(২১ জানুয়ারি)জামিন না মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আহসান জামিলের আইনজীবী রবিউল লেইস রোকেস। আহসান জামিল সুনামগঞ্জ পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

সকালে সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চায়। পরে আদালতের বিচারক রোকন উদ্দিন কবির জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি তিনি।

গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ আহত জহুর আলী ভাই জেলার দোয়ারাবাজার উপজেলা বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। এই মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জের সাবেক দুজন সংসদ সদস্যসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি আছেন আরও ১৫০ থেকে ২০০জন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
১৮৮ বার পড়া হয়েছে