ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, ৫ তরুণ গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীতে তরুণদের মারপিটে এক স্কুলছাত্রীর ভাই আহত হওয়ায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাজশাহীর চারঘাট উপজেলার টাঙ্গন পূর্বপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তরুণেরা হলেন ওই এলাকার মো. নাহিদ (২০), মো. জয় (২১), মো. মারুফ (২১), মো. রাকেশ (২০) ও মো. মাহি (২০)। র‌্যাব-৫-এর রাজশাহীর একটি দল এ অভিযান চালায়। বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, প্রায় ৫ মাস আগে দুই স্কুলছাত্রী প্রাইভেট পড়া শেষ করে ভ্যানে করে বাসায় ফিরছিল। এ সময় ওই পাঁচ তরুণ তাদের উত্ত্যক্ত করেন। পরবর্তীতে এক ছাত্রীর চাচা এর প্রতিবাদ করলে তাঁকে মারধর করেন। ওই স্কুলছাত্রীর বাবা পরে এর প্রতিবাদ জানাতে গেলে তাঁকেও মারপিটের হুমকি দেওয়া হয়।

এরপর মঙ্গলবার ওই স্কুলছাত্রীর ভাই চারঘাটের ইউসুফপুর কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে গেলে তাকেও মারধর করেন বখাটেরা। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ নিয়ে ওই স্কুলছাত্রীর বাবা চারঘাট থানায় মামলা করেন। সে মামলায় এ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
১৮৭ বার পড়া হয়েছে