ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার

হবিগঞ্জে ভাতিজাদের হাতে চাচা খুন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলার গাজীপুর ইউনিয়নের হাপ্টার হাওর (সাদ্দাম বাজার) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো: রাজু মিয়া (৫৫) একই গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় সাদ্দাম বাজারে সার-কীটনাশক ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।

চুনারুঘাট থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম জানান, নিহত মো. রাজু মিয়ার সঙ্গে তার ভাই মৃত তোতা মিয়ার ছেলে ভাতিজা মো. হাছান মিয়া, হোসেন মিয়া ও মুক্তার মিয়াদের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। চাচা-ভাতিজার বাড়ির জায়গা বিরোধের বিষয়টি স্থানীয় চেয়ারম্যান-মেম্বারসহ এলাকার মাতাব্বরদের উপস্থিতিতে মীমাংসার জন্য সালিশ বৈঠক হলেও উভয় পক্ষের বিরোধ মীমাংসা হয়নি। বৃহস্পতিবার সকালে ছোট একটি জাম্বুরা গাছ কাটা নিয়ে চাচা ভাতিজার মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ভাতিজাদের দেশীয় অস্ত্রের আঘাতে চাচা রাজু মিয়ার মাথার তালুতে ও কপালের ডান পাশে গুরুতর আঘাত প্রাপ্ত হন।

স্বজনরা তাৎক্ষণিক রাজুকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাজু মিয়া মারা যান। খবর পেয়ে বিকেলে একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
১৬৩ বার পড়া হয়েছে