ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক

হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে পুলিশের অভিযান ॥ বিপুল পরিমান মাদক সহ গ্রেফতার ৫

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ জেলার বিভিন্ন থানায় সাড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, চোরাইকৃত টমটম উদ্ধারসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকাল ৪টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে এসপি আক্তার হোসেন এ তথ্য জানান। গত শনিবার রাতে মাধবপুর থানা পুলিশ রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেন্সিডিল, ১৪৯ বোল হুইস্কিসহ মাদক সম্রাট আলাউদ্দিন (২০) কে আটক করে। সে ওই গ্রামের কদ্দুস মিয়ার পুত্র। এ সময় অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

অপর দিকে, বানিয়াচং থানা পুলিশ একই সময় চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামন থেকে প্রথমরেখ গ্রামের মাদক ব্যবসায়ী নুরুল আমিন (২৮) কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সে ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। পুলিশের উপস্থিতি টের পেয়ে নুরুল আমিনের অপর সহযোগী পালিয়ে যায়। এছাড়াও শনিবার দুপুর হবিগঞ্জ শহরের স্টাফ কোর্য়াটার এলাকা থেকে চোরাই টমটম গাড়ীসহ চোর কাউসার আহমেদ শাফি (২২) কে আটক করে পুলিশ। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত টমটম গাড়ীটি উদ্ধার করে পুলিশ।

সে সদর উপজেলার নোয়াগাাঁও গ্রামের কালাম মিয়ার পুত্র। শাফির দেহ তল্লাশী করে পুলিশ ২টি মাস্টার চাবি জব্দ করা হয়। গতকাল সোমবার সকালে বাহুবল থানা পুলিশ একটি পিকআপ ছিনতাইকালে রুমন মিয়া (৩০) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করে। সেই যাদবপুর গ্রামের রমজান মিয়ার পুত্র।

এছাড়াও দুপুরে পুলিশের সাড়াশি অভিযানে কাজিহাটা গ্রামের রফিক আলীর পুত্র মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ সুপার আক্তার হোসেন আরো জানান, মাদক, জুয়াড়ি, ছিনতাইকারী, চোর-ডাকাত ও বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করা হয়েছে।

অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। এ অভিযান নিয়মিত চলবে। গতকাল বিকেলে আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৪৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
২১২ বার পড়া হয়েছে