ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপের ধাক্কায় টমটম চালক নিহত Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের ভিসির পদত্যাগ দাবি

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ভিসির পদত্যাগের দাবিতে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে কলেজের কনফারেন্স রুমে ভিসির পদত্যাগের দাবিতে ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সঙ্গে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলন উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজ ৪র্থ বর্ষের ছাত্র রিংকু আহমেদসহ আরো অনেকে।

কলেজ সূত্রে জানা যায়, শেখ হাসিনা মেডিকেল কলেজের ভিসি সুনির্মল রায় হবিগঞ্জ ৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরের অনুসারী এবং গোপালগঞ্জে বাড়ি। তিনি ভিসি থাকাকালীন তার নামে আর্থিক কেলেঙ্কারির অভিযোগসহ ক্ষমতার অবৈধ অপব্যবহারের অভিযোগ রয়েছে।

এর আগেও শিক্ষার্থীরা শিক্ষক সংকট দূর করা, স্থায়ী ক্যাম্পাস স্থাপন, আবাসন ও যাতায়াতব্যবস্থা করা, কলেজের ভেতরে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা, হাসপাতাল ভবনের সপ্তম তলায় অপারেশন থিয়েটার, পোস্ট অপারেটিভ কেয়ার ও কাজ দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা, শিক্ষার্থীদের ভিসেরা, ক্যাডেভার ও ক্লিনিক্যাল ক্লাসের ডামি হালনাগাদকরণ, মেডিকেল কলেজের বিগত দুই অর্থবছরের বাজেট শিক্ষার্থীদের সামনে তুলে ধরা, শিক্ষার্থীদের কাছ থেকে নামে–বেনামে যত ভর্তি ফি, পরীক্ষা ফি নেওয়া হয়েছে তার হিসাব প্রকাশ করা এবং প্রতিটি শিক্ষার্থীর ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করাসহ ৮ দফা দাবি জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
১৭৩ বার পড়া হয়েছে