ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

১৪ দিন পর অবশেষে সচল ফেসবুক

ডেস্ক রিপোর্ট

১৪ দিন পর কোটা সংস্কার আন্দোলনে সংঘটিত সহিংসতা ঘিরে বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সচল হয়েছে। বুধবার ( ৩১ জুলাই) বেলা ২টার পর থেকে মোবাইল ও কম্পিউটারে ফেসবুক সচল করা হয়।

সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন, এক থেকে দুই ঘণ্টার মধ্যেই ফেসবুক চালু হবে। রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। পরে বুধবার বেলা ২টার পরপরই ফেসবুক সচল হয়।

প্রতিমন্ত্রী বলেন, যেসব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিছুটা সময়ে জন্য সাময়িক বিধিনিষেধ আরোপ করেছিলাম। সবকিছু বিবেচনা করে ফেসবুক, টিকটক, ইউটিউবের কার্যক্রম পরিচালনা করতে আজকে থেকে আর কোনো বাধা থাকছে না। আমরা নির্দেশ দিয়েছি, আশা করি বিকেলের মধ্যে সবগুলো প্ল্যাটফর্ম চালু হয়ে যাবে।

সংবাদ সম্মেলনের আগে সকালে অনলাইনে মেটা ও টিকটক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন প্রতিমন্ত্রী।

মেটার সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, কীভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে সোশ্যাল মিডিয়ায় উস্কানি দেয়া হয়েছে। কোন অ্যাকাউন্ট থেকে, কোন পেজ থেকে সেটাও আমরা উল্লেখ করে বলেছি। কিছু ছবি ও ভিডিও তুলে ধরা হয়েছে এবং কিছু কিছু এডিট করা হয়েছে। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ডে বলা আছে, কোনো ধরনের ভিডিও-ছবি তারা তাদের প্ল্যাটফর্মে অ্যালাউ করে না। কিন্তু তারা বাংলাদেশে গত ১০ দিনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর ক্ষেত্রে মানেননি।

জুনাইদ আহমেদ পলক বলেন, অ্যাডাল্ট সেক্সুয়াল এক্সপ্লয়টেশন প্রাইভেসি ভায়োলেশন সবগুলো ভঙ্গ করেছে এই পেজগুলো। যেগুলো একজন সংসদ সদস্য সম্পর্কে এবং আরো বেশ কিছু আমরা অভিযোগ দিয়েছি। তাদের ব্যক্তিগত গোপনীয়তা-ব্যক্তিগত সুরক্ষা, নারীর প্রতি অবমাননাকর। কিন্তু এটা খুবই অগ্রহণযোগ্য। তারা কনটেন্টগুলো এখনো রেখে দিয়েছে।

তিনি বলেন, আমরা বলছি, ফেসবুক-ইউটিউবে গুজব ছড়িয়ে দেয়ার ফলে প্রাণহানি ও ক্ষতির পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে এবং এটার দায় তারা কোনোভাবেই এড়াতে পারে না।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
২৫৮ বার পড়া হয়েছে