ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রেজা কিবরিয়াকে শোকজ

হবিগঞ্জ প্রতিনিধি:-

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান সায়দুর রহমান স্বাক্ষরিত এ নোটিশ রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়। হবিগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান তাকে (রেজা কিবরিয়া) নোটিশ করেছেন। আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আমরা সতর্ক আছি।

নোটিশে উল্লেখ করা হয়, রেজা কিবরিয়া গত ২ জানুয়ারি কর্মী-সমর্থক নিয়ে নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে জনগণের কাছে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করেন। এর ছবি এবং দলিলাদিসহ গত ৪ জানুয়ারি একটি লিখিত অভিযোগ দেন জিতু মিয়া সেন্টু নামের এক ব্যক্তি। ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল নিয়ে নির্বাচনি প্রচার চালান রেজা কিবরিয়া। এর ছবি ও দলিলাদিসহ ৪ জানুয়ারি লিখিত অভিযোগ দেন মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামের আরেক ব্যক্তি।

আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনীত অভিযোগগুলো অনুসন্ধান করে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না, এ মর্মে আগামী ১৪ জানুয়ারির মধ্যে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য রেজা কিবরিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
১০৪ বার পড়া হয়েছে