ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

হবিগঞ্জের বালুভর্তি ট্রাকে পাচারকালে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস ও শাড়ীর চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক

সিলেট থেকে বালুভর্তি ট্রাকে করে অভিনব কৌশলে ঢাকায় পাচারকালে ভারতীয় কসমেটিকস ও শাড়ীর বড় একটি চালান ধরা পড়েছে হবিগঞ্জের মাধবপুরে। প্রায় দেড় কোটি টাকা মূল্যের এই চোরাচালানটি জব্দ করে বর্ডার গার্ড বাংলাদেশ ৫৫ বিজিবি। এসময় চোরাচালানে ব্যবহত ট্রাকও আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

এ সময় সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে একটি বালুবাহী ট্রাককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা ট্রাকটি থামিয়ে তল্লাশি চালান। তল্লাশিকালে ট্রাকের বালুর নিচে বিশেষভাবে নির্মিত গোপন চেম্বার থেকে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ী উদ্ধার করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় পণ্য ও জব্দকৃত ট্রাকের মোট সিজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। এসব পণ্য সিলেট থেকে অবৈধভাবে ঢাকায় পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় কসমেটিকস, শাড়ী ও ট্রাক আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
১২২ বার পড়া হয়েছে