ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন Logo খোয়াই নদীর বাঁধ ভেঙে নিঃস্ব হওয়ার শঙ্কায় হাজারো কৃষক Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি

শায়েস্তাগঞ্জে ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ১ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকালে উপজেলা মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনা সামগ্রী তুলে দেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় হুইপ জি কে গউছ।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আউশ ধানের বীজ এবং ডিএপি (DAP) ও এমওপি (MOP) সার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে হুইপ জিকে গউছ বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বদ্ধপরিকর। তবে দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অন্যায় বা অপকর্ম করলে তার দায়ভার দল নেবে না। সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি যেকোনো ধরনের বিশৃঙ্খলা থেকে সতর্ক থাকার ওপর গুরুত্বারোপ করেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির সভাপতি এমএফ আহমেদ অলি, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, পৌর যুবদলের

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:২৮:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
৩৬ বার পড়া হয়েছে