ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ পৌরসভার নতুন টমটম ভাড়া নির্ধারণ, ২০ জুলাই থেকে কার্যকর Logo শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে যুবকের এক বছরের কারাদণ্ড Logo শায়েস্তাগঞ্জে ট্রাকে ৯৬ বোতল ইসকফ সিরাপসহ আটক ২ Logo শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৪২ বছর পূর্তি উদযাপন Logo হুইপ জি কে গউছের প্রচেষ্টায় শায়েস্তাগঞ্জে ১০১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপনে অনুমোদন Logo হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষ নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জ নূরপুর ইউনিয়ন কার্যালয়ের সামনে উপসহকারী কৃষি কর্মকর্তার ওপর হামলার অভিযোগ Logo এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক আসামির মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন Logo চাকরির পরীক্ষা দিতে ঢাকা গিয়ে নিখোঁজ বাহুবল সাটিয়াজুরী রেলস্টেশনের পশ্চিম পাশে যুবকের মরদেহ উদ্ধার Logo খোয়াই নদীর ভাঙনের নেপথ্যে ‘অবৈধভাবে বালু উত্তোলন’, দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ

শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৪২ বছর পূর্তি উদযাপন

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :

শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর ৪২ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯৮৪ সালের ৩০ নভেম্বর প্রতিষ্ঠিত শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী দীর্ঘ ৪২ বছর ধরে জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বর্তমানে লাইব্রেরীটিতে প্রায় ৫ হাজারেরও বেশি বই রয়েছে। নিজস্ব ভবন ও জায়গা না থাকলেও ভাড়া করা কক্ষে পাঠসেবা অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী, লেখক, সংগঠক ও সাংবাদিক ড. মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লেখক,সাংবাদিকমইনুল হাসান রতন, গবেষক ও সংগঠক সৈয়দ কামাল আহমদ বাবু (মৌলভীবাজার), সিনিয়র অ্যাডভোকেট শ্রী রণজিৎ কুমার দত্ত, চিকিৎসক ও ব্লাড স্টার সেবাদানকারী অশোক কুমার দাশ এবং কবি, গবেষক ও গীতিকার কামরুন নাহার শেফালী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট (অব.) মুহাম্মদ আব্দুল আলী, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাব এর সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, মুরারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমদ শফি চিশতী, সিনিয়র এডভোকেট রণজিৎ কুমার দত্ত, শায়েস্তাগঞ্জ ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসির খান, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল হক বুলবুল, আজীবন সদস্য ডাক্তার অনুকুল দাশ, আজীবন সদস্য জসিম উদ্দিন চৌধুরী সমাজসেবক ও শিল্পপতি, সিনিয়র শিক্ষিকা হালিমা খাতুন, আজীবন সদস্যা অমিয় প্রভা চৌধুরী, সাংবাদিক শেখ রুহুল আমিন, সাংবাদিক শেখ সাইদুর রহমান, এপেক্স ক্লাব অব হবিগঞ্জের সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন, আজীবন সদস্য লুৎফুর রহমান চৌধুরী জুয়েল, সাংবাদিক সৈয়দ আজিজুর রহমান সাইফুর, সাংবাদিক মহিবুর রহমান, সাংবাদিক মাহফুজুর রহমান এনাম, সমাজসেবক আলী নেওয়াজ চৌধুরী, লাইব্রেরীর সদস্য সৈয়দ ফখর উদ্দিন শাকিল, অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাদির এবং গীতা পাঠ করেন ডাক্তার অসোক কুমার দাশ। পরে শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর শিশু সদস্য সৈয়দ আলিফ উদ্দিন ও সৈয়দা আলিশা খাতুন ছড়া ও কবিতা আবৃত্তি করে উপস্থিত অতিথিদের মুগ্ধ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আবু তাহের বলেন, নিজস্ব ভবন ও জায়গা না থাকা সত্ত্বেও সরকারি সামান্য অনুদান এবং নিজস্ব তহবিলের মাধ্যমে প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন দীর্ঘদিন ধরে শায়েস্তাগঞ্জের মানুষের জন্য একটি পাবলিক লাইব্রেরী পরিচালনা করে আসছেন, যা অত্যন্ত প্রশংসনীয় ও মহৎ উদ্যোগ। তিনি বলেন, অনেক সময় লাইব্রেরীর জন্য প্রয়োজনীয় সরকারি অনুদানও পাওয়া যায় না। ভাড়া করা একটি কক্ষে পাঠকদের বই পড়তে নানা সমস্যার সম্মুখীন হতে হয় এবং একটি মাত্র কক্ষ থাকায় সবাই একসঙ্গে বসে পড়াশোনার সুযোগ পান না।

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরীর জন্য দ্রুত সরকারি জায়গায় একটি নিজস্ব ভবন নির্মাণ করা প্রয়োজন, যাতে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও নতুন প্রজন্ম সুন্দর পরিবেশে বসে জ্ঞানচর্চা করতে পারে। তিনি বলেন, “বই পড়ে কেউ কখনও দেউলিয়া হয় না। লাইব্রেরী মানুষের অন্তর চক্ষু খুলে দেয়। মানুষ লাইব্রেরীতে গিয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি মোবাইল আসক্তি থেকেও মুক্ত থাকতে পারে। তাই লাইব্রেরীর মতো মহৎ প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব।”

আলোচনা সভা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান এবং শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিপুল সংখ্যক সাংবাদিক, সাহিত্য প্রেমী, শিক্ষার্থী, পাঠক ও সুধীজন উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
৩ বার পড়া হয়েছে