ঢাকা ১০:৫১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা Logo শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টে দুই সার বিক্রেতাকে দেড় লাখ টাকা জরিমানা Logo হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক Logo বিজিবিকে হামলার চেষ্টা, দেশীয় অস্ত্রসহ আটক ২ Logo খোয়াই নদীর ভাঙনে ৮ কোটি টাকার ফসল নষ্ট Logo শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ Logo আন্দোলন-সংগ্রামের দীর্ঘ পথ পেরিয়ে সংসদীয় কমিটির সভাপতি জি কে গউছ Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল

হবিগঞ্জে কিশোর হত্যা মামলায় শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে মাদ্রাসাছাত্র কিশোর আশিকুল ইসলাম জনি (১৪) হত্যা মামলায় শিক্ষক মাহবুব আলম মাহীকে (২৪) আটক করেছে র‌্যাব। শুক্রবার রাতে মৌলভীবাজারের মনুমুখ ইউনিয়নের নটপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাহবুবের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনাতাবাদ গ্রামে। তিনি মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের হযরত আবু বকর ছিদ্দিক (রা.) হিফজুল কোরআন সুন্নিয়া নূরানী মাদ্রাসার শিক্ষক।

মামলার এজাহার ও র‍্যাবের অনুসন্ধান থেকে জানা গেছে, মাদ্রাসার আর্থিক অনিয়ম ও ছাত্রদের দান-খয়রাতের টাকা নিয়ে প্রতিবাদ করায় জনির সঙ্গে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল আমিন হাসাইন ও শিক্ষক মাহবুবের বিরোধ হয়। ২০২৫ সালের ২২ এপ্রিল রাতে জনিকে মারধরের পর বিষ পান করানোর অভিযোগ ওঠে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ২৮ মে মাধবপুর থানায় হত্যা মামলা করেন জনির ভাই।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানিয়েছেন, গতকাল শনিবার সকালে মাহবুবকে মাধবপুর থানায় সোপর্দ করা হয়। পরে দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

র‍্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, মাহবুব মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
৫ বার পড়া হয়েছে