ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে শিলের আঘাতে আহত স্বামীর মৃত্যু, কারাগারে স্ত্রী Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে

এটাই আমার শেষ কোপা: মেসি

স্পোর্টস ডেস্ক

কোপা আমেরিকার মঞ্চে কানাডার বিপক্ষে সেমি-ফাইনালে জিতে ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। ম্যাচে বেশ সাবলীল খেলেছেন অধিনায়ক মেসি। একটি গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে ম্যাচশেষে মেসি ইঙ্গিত দিলেন এটাই তার শেষ বড় কোনো টুর্নামেন্ট।

সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে মেসি বলেন, ‘আমি জানি যে এটাই আমার শেষ কোপা এবং আমি সেটা পুরোপুরি উপভোগ করছি। আরেকটি ফাইনাল খেলা সহজ কাজ নয়। আমাদেরকে প্রতিটি মুহূর্ত উপভোগ করতে হবে।’

তবে এখনই অবসরের কথা চিন্তা করছেন না মেসি সেটাও জানিয়ে এ প্রসঙ্গে মেসি আরও বলেন, ‘আমি জানি আমার সময় ফুরিয়ে আসছে। তাই আমি আর (অবসর নিয়ে) ভাবছি না। আমার বয়স এখন মাত্র ৩৭। তাই যতদিন খেলব উপভোগ করে যেতে চাই।’

মেসি বলছেন কোপা তার শেষ কোনো বড় আসর, আবার সামনে খেলেও যেতে চাইছেন। সে বিবেচনায় বলা যায়, মেসি যদি কোপার এই আসরের পর অবসরে না যান, ২০২৬ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা থাকছে। বাকিটা নির্ভর করবে সময়ের ওপর।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
২০৮ বার পড়া হয়েছে