ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪

নবীগঞ্জে জিওবি অর্থায়নে নারী কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

নবীগঞ্জ উপজেলার প্রকৌশলী অফিসের অধীনে জিওবি অর্থায়নে বাস্তবায়িত পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষনাবেক্ষণ কর্মসূচী-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পের আওতায় নবীগঞ্জ উপজেলায় এলসিএস নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র প্রদান অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯টায় নবীগঞ্জ উপজেলা চত্ত¡রে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপের সভাপতিত্বে ও উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ জোনায়েত আলম এর উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান চৌধুরী সেফু, নবীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী, প্রেসক্লাবের সভাপতি এম.এ আহমদ আজাদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মিনাল কান্তি রায় মিনু, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী মোঃ মফিজুর রহমান প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে উপজেলার ১৩টি ইউনিয়নের ১০ জন করে মোট ১ শত ৩০ জন নারী কর্মীদের ১ লক্ষ ২০ হাজার টাকা করে ৪ বছরে তাদের জমানো সর্বমোট ১ কোটি ৫৭ লক্ষ ৫০ হাজার টাকা সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র প্রদান করা হয়। উল্লেখ্য- নবীগঞ্জে এই প্রথম আনুষ্ঠানিকভাবে নারী কর্মীদের সঞ্চয়কৃত অর্থের চেক ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

নারী শ্রমিকরা তাদের উপার্জিত টাকা পেয়ে উক্ত অনুষ্ঠানে নবীগঞ্জ-বাহুবল আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সামনে কেউ বাড়ী কিনবে, ঘর বানাবে, ছেলে-মেয়েকে লেখাপড়া করাবে, জমি বন্ধন রাখবে, গরু, মৎস্য চাষ, গাভী লালন পালন সহ তাদের বিভিন্ন স্বপ্নের কথা জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪
১৯৫ বার পড়া হয়েছে