ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

ইনজুরিতে পাকিস্তান সিরিজ শেষ টাইগার ওপেনারের

স্পোর্টস ডেস্ক

পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের বাংলাদেশের স্কোয়াডে ছিলেন মাহমুদুল হাসান জয়। খেলেছেন প্রথম চারদিনের ম্যাচ। এ সময় কুঁচকির ইনজুরিতে পড়েন জাতীয় দলের এ ওপেনার। আর সে ইনজুরির কাছে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ডান হাতি এ ব্যাটার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, ‘তার (মাহমুদুল হাসান জয়) সুস্থ হতে কমপক্ষে ৩ সপ্তাহ সময় লাগবে। ডান কুঁচকিতে ফিল্ডিং করতে গিয়ে ব্যথা পেয়েছেন মাহমুদুল। সুস্থ হতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে।’

এ ওপেনারের পরিবর্তে জাতীয় দলে জায়গা হবে কার, তা জানা যাবে আগামীকাল রোববার (১৮ আগস্ট)। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলামের প্রতিবেদনের অপেক্ষায় আছেন নির্বাচকরা।

দুটি চার দিনের ম্যাচ খেলতে পাকিস্তান যায় বাংলাদেশ ‘এ’ দল। পাকিস্তান এ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ খেলার পর জাতীয় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল মাহমুদুল হাসান জয়ের। দারুণ ফর্মে ছিলেন ডান হাতি এ ওপেনার।

প্রথম ইনিংসে পাকিস্তান এ দলের বিপক্ষে ৬৫ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তবে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে আঘাত পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা হয়নি তার।

এর আগে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দলের হয়ে পাকিস্তান শাহিনসের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচে ৬৯ ও ৬৫ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়। এ ছাড়া বল হাতে ২১ রানে ৫ উইকেট নিয়ে ভূমিকা রাখেন দলের জয়ে।

আগামী ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে মাঠে গড়ানোর কথা পাকিস্তান-বাংলাদেশের প্রথম টেস্ট। আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট, করাচিতে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
১৭২ বার পড়া হয়েছে