ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করলেন দুর্জয়

স্পোর্টস ডেস্ক

সরকার পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কার্যক্রমের সঙ্গে নেই নাঈমুর রহমান দুর্জয়। এর মধ্যে নতুন বোর্ড সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের জায়গা নিয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। অবশেষে বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন পরিচালক দুর্জয়।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ই-মেইল পাঠিয়েছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বিসিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পেশাদার ক্রিকেট ছাড়ার পর দীর্ঘ সময় নাঈমুর রহমান দুর্জয় সংগঠকের ভূমিকায় ছিলেন । বিসিবিতে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাবেক এই ক্রিকেটার। দায়িত্ব পালন করেছেন বিসিবির অন্যান্য বিভাগেও। তবে, পদত্যাগের মাধ্যমে ক্রিকেট বোর্ডের সঙ্গে আপাতত সম্পর্ক ছিন্ন এই ক্রিকেটারের।

উল্লেখ্য, মানিকগঞ্জ-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে