ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

নেইমারকে নিয়ে কোচের দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক

চোট এবং নেইমার এ যেন একে অন্যের পরিপূরক। দীর্ঘ ক্যারিয়ারে চোট থেকে কখনোই লম্বা সময়ের জন্য দূরে থাকতে পারেননি ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। যা সমস্যায় ফেলেছে তার দল ব্রাজিল ও ক্লাবকে। এবার যেমন নেইমারের জন্য সমস্যায় পড়েছে সৌদি প্রো লিগের দল আল হিলাল।

বলা হচ্ছিল, চোট কাটিয়ে চলতি মাসেই মাঠের ফুটবলে ফিরবেন নেইমার। সেই লক্ষ্যে গত জুলাইয়ে অনুশীলনেও ফেরেন নেইমার। তবে এখন জানা যাচ্ছে নেইমারের আপাতত চলতি বছর আর কোনো ফেরার সম্ভাবনা নেই। আল হিলাল কোচ জেসুস জানিয়েছেন এমনটিই। যা নেইমার ভক্তদের জন্য বড় দুঃসংবাদ।

নেইমারকে নিয়ে জেসুস বলেন, ‘আল হিলাল ও লিগের জন্য নেইমার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে কবে ফিরবে, সে বিষয়ে আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না, তবে আমরা জানুয়ারিতে তার অবস্থা দেখব।’

এদিকে ২০২৫ সালের অগাস্ট পর্যন্ত নেইমারের সঙ্গে চুক্তি রয়েছে আল হিলালের। তবে চোটের কারণে এখনও সেই অর্থে আল হিলালকে সার্ভিসই দিতে পারেনি নেইমার। তবে বলা হচ্ছে সৌদি প্রো লিগের দ্বিতীয়ভাগের জন্য আগামী জানুয়ারিতে নেইমারকে নিবন্ধন করতে পারে আল হিলাল।

উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন নেইমার। বাঁ-হাঁটুর অ্যান্টেরিয়ার ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় অস্ত্রোপচার করাতে হয় নেইমারকে। সেই চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৪:৩৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
২০১ বার পড়া হয়েছে