ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

২৪ বল খেলে শূন্য রানে ফিরলেন জাকির

স্পোর্টস ডেস্ক

ঘুরে দাঁড়ানোর কানপুর টেস্টে টসে হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেছিল বাংলাদেশ। শুরু থেকেই দেখেশুনে সতর্ক হয়ে খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার জাকির হাসান ও সাদমান ইসলাম। তাতে উইকেট পেতে ধুঁকতে হচ্ছিল ভারতীয় বোলারদের। এর মাঝে হঠাৎই ছন্দপতন। দলীয় ২৬ রানে ফিরতে হয় জাকিরকে।

এই ব্যাটার এদিন ছিলেন অতি রক্ষণাত্মক। উইকেটে ২৪ বল মোকাবেলা করেও শেষ পর্যন্ত কোনো রান না করেই সাজঘরে ফিরতে হয়েছে তাকে। জাকিরকে স্লিপে যশস্বী জয়সওয়ালের ক্যাচ বানিয়ে শূন্য রানে ফেরান আকাশ দীপ। দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

এর আগে, কানপুর টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ঘুরে দাঁড়াতে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ভারত অবশ্য চেন্নাই টেস্টের একাদশেই আস্থা রেখেছে।

কানপুরের কন্ডিশন বিবেচনায় নিয়ে দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম। অর্থাৎ একজন পেসার কমিয়ে স্পিনে জোর দিয়েছে বাংলাদেশ। অর্থাৎ ২ পেসার ও তিন স্পিনার দিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারতের একাদশ সাজানো হয়েছে তিন পেসার ও দুই স্পিনারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৫২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
১৫৫ বার পড়া হয়েছে