ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

গতির জাদুতে পাওয়ার প্লেতে বাংলাদেশের রাজত্ব

স্পোর্টস ডেস্ক

সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের শুরুটা হলো দুর্দান্ত। পাওয়ার প্লেতে হাতখুলে খেলতে চাইলেও বাংলাদেশের পেসারদের গতির ঝলকে খাবি খেল ভারত। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রানের বেশি তুলতে পারেনি ভারত।

অথচ মেহেদী হাসান মিরাজের করা প্রথম ওভারে ১৫ ওভার তুলে বড় স্কোরের ইঙ্গিত দিয়ে রেখেছিল স্বাগতিকরা। তবে পেসাররা বোলিংয়ে আসতেই ছন্দপতন হয় তাদের। টানা দুই ওভারে দুই উইকেট তুলে নেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে নিয়ে শুরু থেকেই লাইন-লেংথ মেনে বোলিং করেন তাসকিন। প্রথম পাঁচ বলে খরচ করেন মোটে ২ রান। তার ওভারের শেষ বলে তড়িঘড়ি শট খেলতে গিয়ে মিড অফে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন ওপেনার সঞ্জু স্যামসন। মিরাজের ওভারে টানা দুই চার হাঁকিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া স্যামসনকে তাতে ১০ রানেই থামতে হয়।

পরের ওভারের শেষ বলে অন্য ওপেনার অভিষেক শর্মাকে রুখে দেন শরিফুলের বদলে একাদশে জায়গা পাওয়া তানজিম হাসান সাকিব। তার দুর্দান্ত এক ডেলিভারিতে স্টাম্প বাঁচাতে পারেননি অভিষেক। ১১ বলে ৩ চারে ১৫ রান করে সাজঘরের পথে হাঁটতে হয় তাকে।

ক্রিজে নেমে থিতু হতে পারেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবও (৮)। পাওয়ার প্লের শেষ ওভারে টাইমিংয়ের গরমিলে মোস্তাফিজুর রহমানের বলে ক্যাচ তুলে দেন তিনি। ম্যাচে দ্বিতীয়বারের মতো ক্যাচ হাতে জমিয়ে ভারতের আরেকটি উইকেট পতন নিশ্চিত করেন বাংলাদেশ অধিনায়ক শান্ত।

এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক শান্ত। সিরিজের প্রথম ম্যাচে গোয়ালিয়রে ভারতের কাছে ৭ উইকেটে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে সফরকারীরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
১৫৭ বার পড়া হয়েছে