ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

সাকিবকে একাদশে রেখেই মিরপুর টেস্টের দল ঘোষণা বিসিবির

স্পোর্টস ডেস্ক

আগামী ২১ অক্টোবর থেকে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টটি অনুষ্ঠিত মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচ দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান।

বুধবার (১৬ অক্টোবর) সাকিবকে নিয়েই প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ভারতের বিপক্ষে হোয়াটওয়াশ হলে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে সেই স্কোয়াডের ওপরই ভরসা রেখেছে বিসিবি। ভারতের বিপক্ষে ১৬ সদস্যের স্কোয়াড থেকে শুধু বাদ পড়েছেন খালেদ আহমেদ।

তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ এবং নাহিদ রানাকে নিয়ে দল সাজিয়েছে বাংলাদেশ। সঙ্গে বোলিং ইউনিটে আছেন তিন বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম এবং নাঈম হাসান।

ভারত সিরিজে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলার সুযোগ না পাওয়া জাকের আলী অনিকও আছেন দলে। এখনও টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াড:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
২২১ বার পড়া হয়েছে