ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

৮১ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শেষ করলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

মেহেদী হাসান মিরাজ আর জাকের আলি অনিকের জোড়া ফিফটিতে ইনিংস পরাজয়ের শঙ্কা এড়িয়ে বাংলাদেশে পেয়েছে লিড। তবে বৃষ্টির কারণে বেশ কিছুক্ষণ খেলা হয়নি। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬৫ রানে এগিয়ে থাকে বাংলাদেশ। এর মাঝেই ঘোষণা আসে চা বিরতির। এরপর বিকাল ৩টায় ফের খেলা শুরু হয়ে বল মাঠে গড়ায় কেবল ৫ ওভার। আবার বন্ধ হয়, আলোকস্বল্পতার কারণে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট শেষ পর্যন্ত তৃতীয় দিনের খেলা শেষ বলে ঘোষণা দিতে বাধ্য হন।

বাংলাদেশ সময় বিকাল ৩টা ৫৬ মিনিটে আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমে দিনের খেলা সমাপ্ত ঘোষণা করেন।
তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় বাংলাদেশের রান ৭ উইকেট হারিয়ে ২৮৩। টাইগারদের জন্য স্বস্তির, ইনফর্ম ব্যাটার মেহেদী হাসান মিরাজ ৮৭ রান নিয়ে রয়েছেন উইকেটে। বাংলাদেশ দলের লিড দাঁড়িয়েছে ৮১ রানের।

৩ উইকেটে ১০১ রান নিয়ে আজ সকালে খেলা শুরু করে ৬ উইকেটে ১১২। তখনও দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের চেয়ে ৯০ রানে পিছিয়ে ছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ইনিংস হার চোখরাঙানি দিচ্ছিল। এমন পরিস্থিতিতে মেহেদী হাসান মিরাজ ও জাকের আলি অনিক মিলে দলকে এনে দেন স্বস্তি। তবে ফিফটি হাঁকিয়ে ব্যক্তিগত ৫৮ রানে উইকেট হারান জাকের। মিরাজ অবশ্য দলের সংগ্রহ টেনে ছুটছেন শতকের পথে।

প্রথম ইনিংসে বাংলাদেশের ১০৬ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা করে ৩০৮ রান। ফলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগে বাংলাদেশের সামনে প্রোটিয়াদের লিড ছিল ২০২ রানের।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:০২:৫০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪
১৪৯ বার পড়া হয়েছে