ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

শাস্তি হতে পারে মেসির, আসতে পারে নিষেধাজ্ঞাও

স্পোর্টস ডেস্ক

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও প্রতিপক্ষের কাছে ২-১ গোলের ব‍্যবধানে হারতে হয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। দলের এমন হারের দিনে রেফারির সিদ্ধান্তে মাঠেই রাগ ঝেড়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেই ফুটেজ নিয়েই শোরগোল শুরু হয়েছে নতুন করে। সেখানে মেসিকে রেফারির সাথে বেশ উচ্চ বাক্য বিনিময় করতে দেখা যায়।

ঘটনাটি ঘটে প্যারাগুয়ে ম্যাচের ৩৩ মিনিটের সময়ে। ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। এই ঘটনার ৪ মিনিট পর আবারও ফাউল করেন তিনি। এবার তার ফাউলের শিকার হন মেসি।

আলবিসেলেস্তেদের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কো। ব্যাপারটা মোটেই ভালো লাগেনি লিওর। বিরতির সময় মাঠেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনই একটি ভিডিও প্রকাশ পেয়েছে।

ভিডিওতে মেসির ক্ষোভ প্রকাশ করা বোঝা গেলেও, রেফারিকে ঠিক কি বলেছিলেন তা এতদিন ছিল অজানা। তবে ম্যাচের দুই দিন পর জানা গেল সেই সময় রেফারিকে কি বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন।

মেসি সেই সময় রেফারিকে বলেছিলেন, তুমি একজন কাপুরুষ, আমি তোমাকে পছন্দ করি না।

নিজেদের এক্স অ্যাকাউন্টে মেসি ও রেফারির সেই কথোপকথনের ভিডিও পোস্ট করে এই তথ্য নিশ্চিত করেছে এসবিএস স্পোর্টস। এমন আচরণের জন্য শাস্তিও হতে পারে মেসির, পেতে পারেন নিষেধাজ্ঞাও।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনেও রেফারিকে কাঠগড়ায় তুলেছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, অনেক কিছুই বলতে পারি, কিন্তু সেসব অর্থহীন ও অজুহাত মনে হবে। তাই এসব না বলাই ভালো। মাঠে কী ঘটেছে আমরা সবাই দেখেছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:৪১:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪
১৪৭ বার পড়া হয়েছে