ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

৮ ক্রিকেটার ও এক কর্মকর্তাকে নিষিদ্ধ করলো বিসিবি

স্পোর্টস ডেস্ক

সাম্প্রতিক বিশৃঙ্খলা নিয়ে সরগরম দেশের ঘরোয়া ক্রিকেট। থার্ড ডিভিশন ক্রিকেটের একটি ম্যাচে তুমুল মারামারির ঘটনায় প্রশ্ন ওঠে বিসিবির নজরদারি নিয়েও। এবার এ ঘটনায় ৮ ক্রিকেটারসহ এক কর্মকর্তাকে শাস্তি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদেরকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) এক মেইল বার্তায় শাস্তির খবর নিশ্চিত করেছে বিসিবি। এর আগে, এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন।

শাস্তি পাওয়া ক্রিকেটাররা হলেন, তেজগাঁও ক্রিকেট একাডেমির ইয়াসির আরাফাত, রিফাত আল ইমন, তাসিন আহমেদ রনবী, রাব্বি হাসান, পারভেজ আহমেদ জয় ও দলের কর্মকর্তা রবিন এবং স্যাফায়ার স্পোর্টিং ক্লাবের মোহাম্মদ রানা খান, সাইফুল ইসলাম শাওন ও মোহাম্মাদ হৃদয়।

গত সোমবার, সাফায়ার স্পোর্টিং ক্লাব এবং তেজগাঁও ক্রিকেট একাডেমির ম্যাচ শেষে শুরু হয় দু’পক্ষের সংঘর্ষ। এরপর দ্রুতই তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সেই রিপোর্টের ভিত্তিতে এবার দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ক্রিকেট বোর্ড।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
১৩৬ বার পড়া হয়েছে