ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি Logo হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন

হবিগঞ্জে সাবেক এমপি জাহিরসহ ৭৮ জনের বিরুদ্ধে মামলা

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

২০২৩ সালের ১০ ডিসেম্বর হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে সংঘর্ষের ঘটনায় সাবেক এমপি মো. আবু জাহিরকে প্রধান আসামি করে ৭৮ জনের নাম উল্লেখসহ মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০ জনকে।

বুধবার (২৫ ডিসেম্বর) জেলা শহরের নাতিরাবাদ এলাকার মৃত মরম আলীর ছেলে মেরাজ আহমেদ বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় আবু জাহির ছাড়াও সাবেক পৌর মেয়র আতাউর রহমান সেলিম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা শঙ্খ শুভ্র রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী, শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সালেক মিয়া, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ জাবেদ আলীর নাম রয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের শিকার নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের স্বজনদের নিয়ে শহরের শায়েস্তানগরে জেলা বিএনপি মানববন্ধনের আয়োজন করে। এসময় আসামিরা মেরাজ আহমেদকে হত্যার উদ্দেশ্যে মারধর করে হাড় ভাঙাসহ মারাত্মক জখম করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি মামলাটি করেছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
১৬৭ বার পড়া হয়েছে