ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

রাব্বির বিধ্বংসী ইনিংস, দুইশর দোরগোড়ায় রাজশাহী

স্পোর্টস ডেস্ক

বিপিএলে অনেকদিন পর ফিরে এসেছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি। এবারের আসরে দুর্বার রাজশাহী নামে প্রত্যাবর্তন তাদের। প্রত্যাবর্তনের শুরুটাও দারুণ হলো। প্রথম ম্যাচেই দলটি পেয়েছে বড় স্কোর। তাতে বড় অবদান অধিনায়ক এনামুল হক বিজয় ও ইয়াসির আলী রাব্বির। দুজনেই পেয়েছেন ফিফটি। জোড়া ফিফটিতে ভর করে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে চ্যালেঞ্জিং টার্গেট দিয়েছে রাজশাহী।

আজ (সোমবার) বিপিএলের উদ্বোধনী ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সেই সিদ্ধান্তটা কিছুটা আত্মঘাতীই হয়ে এসেছে তাদের জন্য। এনামুল বিজয় ৫১ বলে করলেন ৬৫ রান। আর ইয়াসির রাব্বি থামলেন ৯৪ রানে গিয়ে। মাত্র ৪৭ বল খেলে ৭ চার এবং ৮ ছক্কায় খেলেছেন এই ইনিংস। এই দুজনের ইনিংস রাজশাহীকে তাদের প্রত্যাবর্তনের ম্যাচে এনে দিয়েছে ১৯৭ রানের বিশাল সংগ্রহ।

যদিও শুরুতে জিসান আলমের ডাক মারার পর একটা ধাক্কাই খেতে হয়েছে রাজশাহীকে। কাইল মায়ার্সের বলে ইনসাইড এজে হয়েছেন বোল্ড। অপর ওপেনার পাকিস্তানের মোহাম্মদ হারিস কিছুটা আভাস দিয়েছিলেন ঝড়ের। কিন্তু মায়ার্সের স্লোয়ার বলে টাইমিং গড়বড় করে হয়েছেন আউট। দলীয় ২৫ রানেই ২ উইকেট হারায় দুর্বার রাজশাহী। কিন্তু এই বিপর্যয়ের পরেই যেন ঝড় তোলা শুরু করে রাজশাহী।

অধিনায়ক এনামুল বিজয় পেয়েছেন এবারের বিপিএলের প্রথম ফিফটি। ৪১ বলে পূরণ করেন অর্ধশতক। খানিক পরেই তাতে যোগ দেন ইয়াসির রাব্বিও। দুজনে ৮৭ বলে করেছেন ১৪০ রানের বড় জুটি। বিজয় ৬৫ রানে ফিরলেও ইয়াসির রাব্বি ছিলেন অপরাজিত। বরিশালের রিপন মন্ডলের ওপরেই ঝড় গিয়েছে বেশি। ৪ ওভারে দিয়েছেন ৫৫ রান।

বরিশালের হয়ে সূচনা ভালো হয়নি পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির। ৪ ওভারে দিয়েছেন ৩৩ রান। পাননি উইকেটের দেখা। আরেক পাকিস্তানি ফাহিম আশরাফ ৪২ রান খরচা করে অবশ্য এক উইকেট তুলে নিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৫:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
১৫০ বার পড়া হয়েছে