ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস Logo শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ে তদারকি জোরদার করা হবে : হবিগঞ্জে ববি হাজ্জাজ Logo হত্যার ৩ বছর পর সেপটিক ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪

নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র মাদক টাকাসহ আটক ১

নবীগঞ্জ( হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। এসময় নগদ টাকা, দেশীয় ছুরি, অ্যান্ড্রয়েড ও বাটন মোবাইল ফোনসহ মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮)কে গ্রেফতার করে সেনাবাহিনী।
গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম (৩৮) উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকার মৃত শফিকুল ইসলামের ছেলে।

সেনাবাহিনী জানায়- গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং সেনাবাহিনী ক্যাম্পের আওতাধীন এলাকা নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) এর বাড়িতে সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকুর রহমানে নেতৃত্বে একদল সেনাবাহিনী অভিযান পরিচালনা করে।

অভিযানে জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা, নগদ ৪৫ হাজার ৭৫৫ টাকা, ৫টি ছুরি, ৫ টাকার সৌদি রিয়ালের ১টি নোট, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ৫টি বাটন মোবাইল ফোন, ১৮টি গ্যাসলাইট, ৩৫ পিস ফুয়েল পেপার জব্দ করা হয়। পরে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বানিয়াচং সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন আশিকুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৪১:২১ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
১৬৮ বার পড়া হয়েছে