ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

শায়েস্তাগঞ্জে লেপ-তোশকের দোকানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে লেপ-তোশকের দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া পাশের আরো ৩টি দোকানেরও ক্ষতি হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার শায়েস্তাগঞ্জ পৌরসভার দাউদনগর বাজারের মোরগ হাটার মোঃ মকসুদ আলীর লেপ-তোশকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে মকসুদ আলীর লেপ-তোশকের দোকান ছাড়াও টিয়া সেলুনসহ ৩টি দোকানের ক্ষতি হয়েছে।

শুক্রবার বিকেলে যোগাযোগ করা হলে- শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, প্রাথমিকভাকে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান, ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় লোকজন আগুন নেভাতে সার্বিকভাবে সহায়তা করেছে। এরফলে বাজারের অন্যান্য দোকানপাট রক্ষা পেয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১৪৫ বার পড়া হয়েছে