ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি।

হবিগঞ্জ জেলার মাধবপুরে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গন্ধরাবপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম জুয়েল মিয়া (৪০)। তিনি উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আউশ মিয়ার ছেলে।

ডিবি পুলিশ জানায়, ভারত থেকে গাঁজা নিয়ে আসার সময় একদল মাদক পাচারকারীকে ধাওয়া করে ডিবি সদস্যরা। এ সময় বাকিরা পালিয়ে গেলেও আটক হন জুয়েল মিয়া।

হবিগঞ্জ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) নন্দন কান্তি ধর বলেন, ‘‘অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা। গ্রেপ্তার জুয়েলের বিরুদ্ধে ৮-১০টি মাদক ও ডাকাতি মামলা রয়েছে। এছাড়া, তিনি একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা হবে।’’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
১৪৪ বার পড়া হয়েছে