ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo শায়েস্তাগঞ্জ পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হাজী করম আলীর সাথে হুইপ জি কে গউছের সৌজন্য সাক্ষাৎ Logo পরকীয়ার জেরে’ শাশুড়িকে ‘হত্যা’, পুত্রবধূ গ্রেপ্তার হত্যার ‘দায় স্বীকার’ তামান্নার Logo বর্ষা নামতেই সুতাং নদীর ক্ষতচিহ্ন উন্মোচিত মরছে মাছ, ছড়াচ্ছে বিষাক্ত দুর্গন্ধ Logo কে. আলী-শামছুন্নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শায়েস্তাগঞ্জে সুধীজন ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল Logo বানিয়াচংয়ে পানি সংকটে বোরো ধান চাষ নিয়ে সংঙ্কায় প্রায় ১০ হাজার কৃষক Logo জ্বালানি তেলের পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে সতর্ক বিজিবি Logo ৪ বছর পর শাহজীবাজার বিদ্যুৎকেন্দ্র সচল Logo বাহুবলে সংরক্ষিত বনে গাছ কাটতে বাধা, ফরেস্ট গার্ডকে কুপিয়ে জখম Logo মাধবপুরে রঘুনন্দন ছড়া থেকে বালু লোপাট

শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় নিহত মহসিনের কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ

শায়েস্তাগঞ্জের বাণী ডেস্ক ,

শায়েস্তাগঞ্জে ডাকাতের হামলায় নিহত মহসিন মিয়ার কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মহসিন মিয়ার কবর জিয়ারত করেন জি কে গউছ। পরে তিনি নিহতের স্বজনদের সাথে কথা বলে সান্ত¦না দেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মরহুম মহসিন মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন- হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের মানুষ ডাকাতি দেখতে চায় না। মানুষ পরিবার নিয়ে শান্তি নিয়ে বাড়িতে বসবাস করতে চায়। মহসিন মিয়া বিএনপি পরিবারের লোক ছিলেন। সে ডাকাতের কবলে পড়ে মারা গেছে। দ্রুত প্রকৃত ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করা হোক।
উল্লেখ, রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে শায়েস্তাগঞ্জ উপজেলা খেলার মাঠের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদের হামলার ঘটনা ঘটে। এ হামলায় আহত মহসিন মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এর নিকট আবেদন করে ময়না তদন্ত ছাড়া লাশ বাড়ি নিয়ে এসে দাফন করেন। মহসিন মিয়া জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নিশাপট গ্রামের মৃত হাজী আব্দুর রহিম মাস্টারের বড় ছেলে ও উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০১:২৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫
১০৯ বার পড়া হয়েছে