ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে Logo মহান মে দিবস আজ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন

শায়েস্তাগঞ্জ পৌর আ’লীগের যুগ্ম-সম্পাদক রিয়াদ সেনাবাহিনীর হাতে আটক

নিজস্ব প্রতিবেদক

শায়েস্তাগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী পলাতক আসামী কামরুজ্জামান আল রিয়াদকে আটক করেছে সেনাবাহিনী। সে জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল কাইয়ূমের ছেলে পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি। এছাড়া সে উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ছিল।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন- শনিবার দিবাগত রাত পৌনে ১টায় আসামী রিয়াদকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।

এর আগে মধ্যরাতে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মোঃ সাইদুল ইসলাম (ইন্টেলিজেন্স ব্রাঞ্চ) এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন আরাফি তাজওয়ার আমিন ১৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিরোধীকারী ও ছাত্রদের উপর হামলাকারী পলাতক আসামী রিয়াদকে গ্রেপ্তার করা হয়। রিয়াদ শায়েস্তাগঞ্জ থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪নং মামলার ৬৮ নম্বর আসামি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:২১:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
১৬৩ বার পড়া হয়েছে