ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এক মুঠো ধানও ঘরে তুলতে পারব না ২ হাজার ৭১০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে Logo শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন প্রভাষক কামরুল হাসান রিপন Logo হবিগঞ্জে ৩টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা Logo আজমিরীগঞ্জে শ্রমিক ও মেশিনের অভাবে মাঠেই নষ্ট হওয়ার শঙ্কায় বোরো ধান Logo স্বাধীনতার ৫৫ বছর পরও অবহেলিত মাধবপুরের শামসুন্নাহার Logo হবিগঞ্জ ৯ ঘণ্টা বিদ্যুৎহীন, ভোগান্তি চরমে Logo হবিগঞ্জে ভুল প্রশ্নে দাখিল পরীক্ষা, তিনজনকে অব্যাহতি Logo শায়েস্তাগঞ্জ রেলওয়ে ডিসপেন্সারিতে চিকিৎসক নিয়োগের দাবিতে মানববন্ধন Logo নিখোঁজের ৪ দিন পর চুনারুঘাটে গাছে ঝুলন্ত অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন হবিগঞ্জের শাম্মী আক্তার

ভারত-পাকিস্তান সংঘাত: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

স্পোর্টস ডেস্ক

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রভাবে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

শুক্রবার (৯ মে) এই সিদ্ধান্ত জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) দিল্লিতে অনুষ্ঠিতব্য দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি নিরাপত্তাজনিত কারণে মাঝপথে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ বাতিলের পর থেকেই শুরু হয় জোরালো গুঞ্জন আইপিএলের বাকি অংশ আদৌ অনুষ্ঠিত হবে কি না। শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি করে পুরো টুর্নামেন্টই স্থগিত করা হলো।

ক্রিকইনফো জানায়, ম্যাচ বাতিলের পর দু’দলের খেলোয়াড়দের বিশেষ ট্রেনে করে দিল্লিতে স্থানান্তর করা হয়। বিসিসিআই জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত টুর্নামেন্টের খেলা পুনরায় শুরুর কোনো সম্ভাবনা নেই।

অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)ও পিএসএল ২০২৫-এর বাকি ম্যাচগুলো সরিয়ে নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে পিসিবি জানায়, পিএসএল-এর লিগ পর্বের বাকি চারটি ম্যাচ ও প্লে-অফ পর্বের সবগুলো ম্যাচ আমিরাতে অনুষ্ঠিত হবে। শিগগিরই তারিখ ও ভেন্যু ঘোষণা করা হবে।

ভারত ও পাকিস্তানে অবস্থানরত অস্ট্রেলীয় ক্রিকেটারদের অনেকে টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরতে চাইছেন বলে জানা গেছে। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) জানিয়েছে, তারা প্রতিনিয়ত দুই দেশে অবস্থানরত ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

প্রসঙ্গত, আইপিএলের ১৮তম আসরে এখন পর্যন্ত মোট ৫৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ধর্মশালার পরিত্যক্ত ম্যাচও রয়েছে। গ্রুপ পর্বে এখনো ১২টি ম্যাচ বাকি রয়েছে, যার মধ্যে লখনৌ (২টি), হায়দরাবাদ, আহমেদাবাদ (৩টি), দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু (২টি), মুম্বাই ও জয়পুরে হওয়ার কথা ছিল। এরপর প্লে-অফের ম্যাচগুলো হায়দরাবাদ ও কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

বিশ্বের দুই বৃহৎ ক্রিকেট টুর্নামেন্ট স্থগিত ও স্থানান্তরের এ সিদ্ধান্ত ক্রিকেট বিশ্বের জন্য এক বড় ধাক্কা বলেই মনে করছেন বিশ্লেষকরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৩০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
২০৪ বার পড়া হয়েছে