ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

তাইজুলের ঘূর্ণিতে ২২৭ রানে অলআউট জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক

গতকাল প্রথম দিনের দুই সেশনে দাপট দেখালেও শেষ সেশনে ব্যাটিং ধসে পড়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ। ২ উইকেটেই ১৭৭ রান থেকে জিম্বাবুয়ে দিনশেষ করে ৯ উইকেটে ২২৭ রানে।

আজ (২৯ এপ্রিল) ২২৭ রানে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় দিনের শুরু করেছিল জিম্বাবুয়ে তবে শুরুতেই হলো শেষ। চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তাইজুল ইসলাম আগের দিনই ৫ উইকেট নিয়ে তাদের এলোমেলো করে দিয়েছিলেন। দ্বিতীয় দিনে তুলে নিলেন নিজের ৬ষ্ঠ উইকেটও।

দ্বিতীয় দিনের প্রথম বলে সুইং পেয়েছেন ক্রিজ থেকে। সঙ্গে ছিল খানিক বাউন্স। বাইরের দিকে চলে যাওয়া বলটায় খোঁচা দিতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ব্লেসিং মুজারাবানি। আম্পায়ার অবশ্য আবেদন ফিরিয়েই দিয়েছিলেন। রিভিউ নিয়ে শেষ পর্যন্ত সফল হয়েছে বাংলাদেশ।

তাইজুল অবশ্য গতকাল শেষ বিকেল থেকেই বাংলাদেশের হাতে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দেয়ার কাজটা করেছিলেন দারুণভাবে। ৮১তম ওভারে পরপর দুই বলে পেয়েছিলেন দুই উইকেট। রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়া নিক ওয়েলচকেও সুবিধা করতে দেননি। দিনের শুরুতেই দারুণ শুরুর পর জিম্বাবুয়ে ব্যাকফুটে চলে যায় তাইজুলের ওই ফাইফারের সুবাদে।

প্রথম ইনিংসে জিম্বাবুয়েকে ভাল শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার বেনেট এবং বেন কারেন। বেনেট ছিলেন বাংলাদেশের হয়ে অভিষেক হওয়া তানজিম সাকিবের প্রথম টেস্ট উইকেট। আর বেন কারেনকে ফেরান তাইজুল। এরপরেই নিক ওয়েলচ আর শন উইলিয়ামসের একটা রেকর্ডগড়া জুটিতে খানিক ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ।

সেখান থেকে ৪ বলের ব্যবধানে দুই উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান নাইম ইসলাম। এরপরে জিম্বাবুয়ে উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। তাইজুলের ৬ উইকেটের পাশাপাশি নাইমের ৩ উইকেটে জিম্বাবুয়েকে তাই নাগালের মাঝেই রেখেছে বাংলাদেশ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:১৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
২৪৯ বার পড়া হয়েছে