ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে দৈনিক দিনকালের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে লাকড়ি তুলতে গিয়ে নিখোঁজ, পাঁচদিন পর মিলল লাশ Logo শহীদ জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল Logo চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি Logo এবার হবিগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo নবীগঞ্জ পৌরসভা অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার যানবাহন Logo হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত Logo হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১ মোবাইল উদ্ধার, মালিকদের হাতে তুলে দিল পুলিশ Logo আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ শহীদ সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ১৮তম মৃত্যুবার্ষিকী

মোঃ সাগর আহমেদ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

আজ ৮ নভেম্বর নবীগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক জাতীয় দৈনিক দিনকাল-এর প্রতিনিধি সাংবাদিক শহীদ কামরুল হাসান চৌধুরী আলীমের ১৮তম মৃত্যুবার্ষিকী।

কামরুল হাসান চৌধুরী আলীম ১৯৭০ সালের ১৫ জুলাই নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা বিশিষ্ট সালিস বিচারক মরহুম জানু মিয়া চৌধুরী ও মাতা মরহুম সাহেদুন নেছা চৌধুরী।

তিনি নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয় ও নবীগঞ্জ কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন শেষে সাংবাদিকতা পেশায় যোগ দেন।

দীর্ঘদিন জাতীয় দৈনিক দিনকাল, স্থানীয় সাপ্তাহিক স্বাধীকার, পরিক্রমাসহ বিভিন্ন জাতীয়-স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় সততার সহিত কাজ করেছেন। সাংবাদিক আলীম অনুসন্ধানী ও অপরাধ বিষয়ক সাংবাদিকতার কারণে একাধিকবার হামলা ও হুমকির শিকার হয়েছেন।

২০০৬ সালে ৭ই নভেম্বর সকালে নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীম তাঁর আপন-চাচা ও চাচাতো ভাইদের নির্মম হামলায় গুরুতর আহত হন।

পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর সকালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৬ বছর।

প্রয়াত সাংবাদিক কামরুল হাসান চৌধুরী আলীমের ১৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে নিজ গ্রাম চরগাঁও বড়বাড়ি জামে মসজিদে দোয়া মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে।

সাংবাদিক আলীমের পরিবারের পক্ষ থেকে তাঁর জ্যেষ্ঠ পুত্র সাংবাদিক ছনি আহমেদ চৌধুরী পিতার সহকর্মী, বন্ধুবান্ধব, সকল সাংবাদিকবৃন্দসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪
১৭৫ বার পড়া হয়েছে