ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জের দুই গুণীশিল্পী পেলেন ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক Logo হবিগঞ্জে ‘শিল্পকলা একাডেমি সম্মাননা’ পদক পেলেন ২৯ গুণীশিল্পী Logo হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা Logo শায়েস্তাগঞ্জে নজরুল জয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর

বানিয়াচংয়ে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে গৃহবধুকে হত্যা

আকিকুর রহমান রুমন,বানিয়াচং প্রতিনিধিঃ

বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মিনারা বেগম (৪০) নামে এক গৃহবধুকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার নিহত মিনারা বেগমের ময়না তদন্ত শেষে মরদেহ নিয়ে বানিয়াচং উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে অভিযোগ দিতে যান নিহতের স্বামী হাবিবুর রহমান কনাই মিয়া।

নিহতের স্বামী হাবিবুর রহমান কনাই মিয়া অভিযোগ করে জানান, একই এলাকার টেনু মিয়া, জিলাই মিয়া ও হারুন মিয়াসহ তাদের লোকজনের সাথে দীর্ঘদিন যাবত জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল তার। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার এলাকায় সালিশ বৈঠকও হয়।

গত ১১ আগস্ট রোববার রাতে উল্লেখিতরা বিরোধপুর্ণ জায়গাটি দখল করতে যায়। এসময় আমার স্ত্রী তাদেরকে বাধা দিলে তারা তাকে উপর্যপূরি ছুরিকাঘাত করে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার মারা যায় সে। পরে সেখানেই মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়।

কনাই মিয়া জানান, আমার ছোট ছোট ৪টি ছেলেও ১টি মেয়ে রয়েছে এখন তাদের কি হবে। আমি আমার স্ত্রী হত্যার বিচার চাই। এ বিষয়ে পুকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ শামরুল ইসলাম বলেন, ঘটনাটি নিহতের স্বজনদের মাধ্যমে আমিও শুণেছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী তদন্তের মাধ্যমে বিচারের দাবী জানাচ্ছি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৬:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪
২০০ বার পড়া হয়েছে