ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ধর্ষণের পর তরুণী হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড Logo তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা Logo হবিগঞ্জে বালুবাহী ট্রাকে মিলল ভারতীয় কসমেটিকস-শাড়িসহ কোটি টাকার পণ্য Logo হবিগঞ্জে হামে ২১ জনের মৃত্যু, বাড়ছে আক্রান্ত হাসপাতালে তীব্র শয্যা সংকট Logo চুনারুঘাটে মদ খেয়ে মাকে মারধর, ছেলের ৬ মাসের জেল Logo চুনারুঘাটে সড়কে প্রাণ গেল ব্যবসায়ীর Logo চুনারুঘাট রেমা-কালেঙ্গার গহিন বনে বিশালাকৃতির কাঠবিড়ালি Logo শায়েস্তাগঞ্জ জংশনে নেই নলকূপ, তৃষ্ণার্ত যাত্রীদের হাহাকার Logo শায়েস্তাগঞ্জে মাদক সেবনের অভিযোগে দুই বৃদ্ধের কারাদন্ড Logo শায়েস্তাগঞ্জে টমটম মালিক-শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা সভা

হবিগঞ্জে বাহুবল সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের বাহুবল উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোর্শেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৬টায় উপজেলার ভাদ্বেশর ইউনিয়নের নতুন বাজার এলাকার শ্রীমঙ্গল রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোর্শেদ মিয়া একই ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুস সালাম মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোর্শেদ মিয়া সকালে নিজ বাড়ি শাহপুর থেকে টমটমযোগে মিরপুর যাচ্ছিলেন। পথে নতুন বাজার এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত পিকআপ টমটমটিকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সকাল ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হবিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর কবির জানান, দুর্ঘটনার বিষয়টি সাতগাঁও হাইওয়ে থানাকে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫
১৭৩ বার পড়া হয়েছে