ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে বৃক্ষরোপণ প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ভিশন বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর: আহমেদ আলী মুকিব Logo বাহুবলে পানিতে ডুবে হবিগঞ্জের জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু Logo শায়েস্তাগঞ্জের অলিপুরে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে ইউএনওর অভিযান Logo আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শায়েস্তাগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Logo হবিগঞ্জে মায়ের অভিযোগে ছেলের ৬ মাসের কারাদণ্ড Logo যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে চুনারুঘাটে আল আমিন Logo গণভোটকে অস্বীকার করে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিএনপি: মামুনুল হক Logo শায়েস্তাগঞ্জে দেশ নাট্যগোষ্ঠীর ৩৩ বছর পূর্তি উদ্‌যাপন Logo হবিগঞ্জে প্রতিমায় শেষ তুলির আঁচড়, অপেক্ষা উৎসবের Logo হবিগঞ্জের সেই সমন্বয়ক মাহদী হাসানকে বিদেশ যেতে দেওয়া হয়নি

অগ্রীম ট্যাক্স আদায় করে নিজের পকেটে ভরতেন শায়েস্তাগঞ্জের ইউপি চেয়ারম্যান জজ মিয়া

স্টাফ রিপোর্টার ॥

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ১১ নং ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আদিল জজ মিয়ার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিস্তর অভিযোগ ওঠেছে।

অগ্রিম ট্যাক্স আদায়, ভুয়া প্রকল্প তৈরি, মেম্বারদের ভাতা, পূজা মণ্ডপের বরাদ্দ, মেম্বারদের স্বাক্ষর সিল জালিয়াতি করে অস্থিত্বিহীন প্রকল্প দেখিয়ে হাতিয়ে নিয়েছেন লক্ষ লক্ষ টাকা। এমনকি নিজের ক্ষমতাবলে শিল্পপ্রতিষ্ঠান থেকে অগ্রীম ট্যাক্স আদায় করে সরকারি কোষাগারে জমা না দিয়ে পকেট ভারি করতেন। আর এসব কাজে চেয়ারম্যানকে সহযোগিতা করেন পরিষদের সচিব স্বজল দত্ত।

এমন সব অভিযোগ এনে গত ২০২৪ সালের ৩০ জুন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ১৩টি অভিযোগ উল্লেখ করে ১০ মেম্বার লিখিত অভিযোগ দায়ের করেন।

এসময় দলীয় ক্ষমতা ব্যবহার করে জেলা আওয়ামী লীগের সভাপতি সদ্য সাবেক এমপি আবু জাহিরের মাধ্যমে অভিযোগকারী মেম্বারকে হুমকি ধামকিসহ অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ করা হয়। পরবর্তীতে আবু জাহিরের হস্তক্ষেপে অভিযোগের তদন্ত কার্যক্রম স্থগিত রাখা হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর চেয়ারম্যানের বিরুদ্ধে আনিত ১৩টি অভিযোগের মধ্যে অধিকাংশ অভিযোগের সত্যতা পেয়েছেন মর্মে প্রতিবেদন দাখিল করেন তদন্ত কর্মকতা।
এদিকে ঐ ইউনিয়নের অর্ন্তগত হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক (প্রাণআরএফএল) এর কাছ থেকে ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থ বছরের অগ্রিম ট্যাক্স আদায় করে ৬ লক্ষ টাকা আত্মসাত করেন ইউপি চেয়ারম্যান জজ মিয়া। বর্তমানে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলার আসামী হয়ে পলাতক রয়েছে।

অগ্রিম ট্যাক্স আদায় ও অর্থ আত্মসাতের বিষয়ে ইউনিয়ন পরিষদের সচিব স্বজল চন্দ্র দত্ত বলেন, অগ্রীম ট্যাক্স আদায়ের কোনো বিধান নেই। এসময় টাকা আত্মাসাতের বিষয়টি তিনি অস্বীকার করেন।

একই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস বলেন, বিষয়টি আমি অবগত আছি। অগ্রীম আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা হয়নি। চেয়ারম্যান পলাতক আছেন, তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। #

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৩:৪০:০৫ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
২১৪ বার পড়া হয়েছে