ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবল ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১ Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

উরুগুয়ের বিপক্ষে সকালে মাঠে নামছে ব্রাজিল, দেখবেন যেভাবে

স্পোর্টস ডেস্ক

কোপা আমেরিকার ৪৮তম আসরের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে রবিবার (৬ জুলাই) শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। লাস ভেগাসের অ্যালিগায়েন্ট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়।

এদিকে গুরুত্বপূর্ণ এ ম্যাচে ভিনিসিয়ুসকে পাচ্ছে না সেলেসাওরা। তার শূন্যস্থান পূরণে এনড্রিককে বিবেচনা করছেন দরিভাল। তবে শুরুর একাদশে ভিনিসিয়ুসের জায়গায় রদ্রিগোর খেলার সম্ভাবনাই বেশি।

এ নিয়ে ব্রাজিল কোচ দরিভাল বলেন, ‘আমি আশা করি আমরা গোল করার পথ খুঁজে পাব। পুরো দলের নিবেদনে আক্রমণভাগের খেলোয়াড়রা সেই সুযোগটি পান এবং তাদের ভালোভাবে ফিনিশিং দিতে হবে। এভাবে প্রতিপক্ষের সীমানায় ক্রমাগত আক্রমণ ছাড়া ভিন্ন কোনো উপায় নেই। আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে (ভিনিসিয়ুস) হারিয়েছি, তবে আরেকজন তরুণ তারকাকে সুযোগ দেওয়ারও সুযোগ এসে গেছে। কে জানে, সেটি এনড্রিককে মুহূর্ত হতে যাচ্ছে!’

তিনি আরও বলেন, ‘এনড্রিক বিশেষভাবে নম্বর নাইন পজিশন নেয়নি, সে জায়গাতেই মূলত সে খেলতে পছন্দ করে। সে এমন একজন খেলোয়াড় যার জায়গাটা ভাসমান এবং তিনি সবদিকে গতি ধরে রেখে খেলে থাকে।’

অন্যদিকে সেলেসাওদের একাদশে আরও একটি পরিবর্তনের সম্ভাবনা আছে। নিষেধাজ্ঞার কারণে লেফটব্যাক ভেন্ডেলেরও খেলা হবে না। ফলে গুয়েলার্মে অ্যারেনাকে একাদশে দেখা যেতে পারে।

এদিকে ব্রাজিলের খেলা দেখা নিয়ে সমর্থকদের প্রায়ই নানান বিড়ম্বনায় পড়তে হয়। তবে এবার সেই শঙ্কা নেই। বাংলাদেশের চ্যানেলেই পুরো টুর্নামেন্ট দেখার সুযোগ পেয়েছেন সেলেসাও ভক্তরা।

টি-স্পোর্টসে কোপার কোয়ার্টার ফাইনালসহ পুরো টুর্নামেন্ট দেখা যাবে। এ ছাড়া অনলাইনে টি-স্পোর্টস অ্যাপেও রোমাঞ্চকর এই লড়াই দেখা যাবে। অন্যদিকে ভারতের সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপেও খেলা উপভোগের সু্যোগ থাকছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
১৭৭ বার পড়া হয়েছে