ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

এবার পাকিস্তানের নাম থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি নিয়ে আপত্তি ভারতের

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি নিয়ে এবার আপত্তি জানিয়েছে ভারত। মূলত চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তানে এবারের আসর হচ্ছে বলেই এতো আপত্তি ভারতের। এবার ভারত জানিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের জার্সিতে পাকিস্তানের নাম রাখা যাবে না।

নানা নাটকীয়তার পর হাইব্রিড মডেলেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার আগেই আরেকটি আপত্তির কথা জানিয়েছে ভারত। ভারতের জার্সিতে আয়োজক দেশ পাকিস্তানের নাম রাখা যাবে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন দাবির কথা জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা।

আইসিসির প্রতিযোগিতায় আয়োজক দেশের নাম সব দেশের জার্সিতে থাকে। সাধারণত জার্সির বাঁদিকে প্রতিযোগিতার লোগো এবং আয়োজক দেশের নাম থাকে। কিন্তু ভারতীয় দল জার্সিতে পাকিস্তানের নাম রাখতে রাজি নয় বলে শোনা গেছে। যদিও এই বিষয়ে বোর্ডের কোনো কর্মকর্তা কিছু জানাননি। কিন্তু জার্সি নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে।

পাকিস্তানের এক কর্মকর্তা এক সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভালো নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
১৬৭ বার পড়া হয়েছে