ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা Logo পথে পথে বাধা, শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড ভাঙলেন এনসিপি নেতারা Logo এনসিপি-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত Logo হবিগঞ্জে জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত Logo চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানে ঝুলন্ত সেতুর গাইডওয়ালে ধস Logo হবিগঞ্জে চা শ্রমিককে গরম পানি ঢেলে দগ্ধের অভিযোগ, তিন নারী গ্রেপ্তার

এবার সরকারি খরচে হজে না পাঠানোর সিদ্ধান্ত

ধর্ম ও জীবন ডেস্ক

এবার সরকারি খরচে কাউকে হজে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজের ব্যয় কমাতে এই উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে ২০২৫ সালে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য আগামী ৩০ নভেম্বর পর্যন্ত প্রাথমিক নিবন্ধন কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয়ের হজ-১ অধিশাখা থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৫ সালে হজ পালনে ইচ্ছুক ব্যক্তি, হজ এজেন্সি ও সংশ্লিষ্ট সবার জন্য চলতি বছরের ২৫ আগস্ট জারি করা বিজ্ঞপ্তি অনুসারে হজের প্রাথমিক নিবন্ধন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চালু থাকবে। এই সময়ের মধ্যে পবিত্র হজে গমনেচ্ছুক প্রাক্‌-নিবন্ধিত সবাইকে ৩ লাখ টাকা করে ব্যাংকে জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

অন্যদিকে হজের টাকা ফেরত দেওয়ার নামে প্রতারণা থেকে বাঁচতে সম্প্রতি হজযাত্রী ও হাজীদের সতর্ক করেছে ধর্ম মন্ত্রণালয়। গত ২০ অক্টোবর এক জরুরি বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে এক শ্রেণির প্রতারকচক্র টাকা ফেরতের আশ্বাস দিয়ে হজযাত্রী, হাজী, হজ এজেন্সির মালিক বা প্রতিনিধি ও হজ গাইডদের ফোন করে তাদের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ ইত্যাদির তথ্য চাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ধর্ম মন্ত্রণালয় থেকে হাজী, হজ এজেন্সি ও হজ গাইডদের অর্থ (রিফান্ড) সরাসরি ব্যাংক হিসাব বা চেকের মাধ্যমে দেওয়া হয়। এ জন্য কোনো ডেবিট, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাওয়া হয় না। গত ৯ অক্টোবর ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে অনুরোধ করা হয়েছে বলেও সেদিন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল।

এছাড়া প্রতারকচক্র ফোন করে টাকা ফেরতের কথা বলে ডেবিট, ক্রেডিট কার্ড, বিকাশ ও নগদের তথ্য চাইলে তা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
১৮৪ বার পড়া হয়েছে