ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo হবিগঞ্জে ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে এসআই ক্লোজড Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে

কুককে ছাড়িয়ে সর্বকালের সেরা পাঁচে রুট

স্পোর্টস ডেস্ক

ক্রিকেট কিংবদন্তিদের রেকর্ড ভেঙে উর্ধ্বলোকে ছুটেই চলছেন জো রুট। এবার স্বদেশি কিংবদন্তি অ্যালিস্টার কুককে পেছনে ফেলে ইংল্যান্ডের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন ডানহাতি ব্যাটার। বসেছেন টেস্ট ক্রিকেটে সর্বকালের সেরা চার ব্যাটারের পাশে।

মুলতান টেস্টে পাকিস্তানের বিপক্ষে ৭১ রানে অপরাজিত থেকে রেকর্ড বইয়ে তোলপাড় তুলেছেন রুট। ইংল্যান্ডের হয়ে টেস্টে এতদিন সর্বোচ্চ রানের মালিক ছিলেন কুক। ১৬১ ম্যাচে ১২ হাজার ৪৭২ রান করা সাবেক এই তারকা ক্রিকেটারকে ছাড়িয়ে গেছেন রুট।
কুককে টপকে যেতে মুলতান টেস্টের প্রথম ইনিংসে রুটের দরকার ছিল ৭১ রান। আজ তৃতীয় দিনে সেটি বেশ ভালোভাবেই করে ফেলেছেন ৩৩ বছর বয়সী ডানহাতি ব্যাটার।

৪২তম ওভারের শেষ বলে পাকিস্তান পেসার আমের জামালকে চার হাকিয়ে কুকের রেকর্ড ভাঙেন রুট। সঙ্গে সঙ্গে করতালির মাধ্যমে পাকিস্তানে খেলা দেখতে আসা ইংল্যান্ড সমর্থকরা তাকে স্বাগত জানায়। সতীর্থরা স্যালুট দেন রুটকে। এই প্রতিবেদন লেখার সময় টেস্টে রুটের রান ১২ হাজার ৪৭৩।

বর্তমান খেলছেন এমন ক্রিকেটার মধ্যে এখন রুটের রানই সবচেয়ে বেশি। কারণ, বাকি চারজন অনেক আগেই ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন।

টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের সাবেক কিংবদন্তি শচিন টেন্ডুলকারের। ২০০ ম্যাচে ১৫ হাজার ৯২১ রান করেছিলেন এই ভারতীয়। ১৬৮ ম্যাচে ১৩ হাজার ৩৭৮ রান করে দ্বিতীয় স্থানে আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার রিকি পন্টিং।

এই তালিকায় তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার জ্যাক কালিস। ১৬৬ ম্যাচে ১৩ হাজার ২৮৯ রান করেছেন প্রোটিয়া অলরাউন্ডার। চতুর্থ স্থান দখল করেছেন আরেক ভারতীয় রাহুল দ্রাবিড়। ১৬৪ ম্যাচে ১৩ হাজার ২৮৮ রান করেন তিনি।

মুলতান টেস্টের দ্বিতীয় দিনেও একটি বিশ্বরেকর্ড করেছেন রুট। প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৫ হাজার রান করেছেন তিনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:১৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
১৭৬ বার পড়া হয়েছে