ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জুলাই যোদ্ধাদের চাকুরির নিয়োগপত্র প্রদান সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী Logo একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: ‍প্রধানমন্ত্রী Logo জুলাই অভ্যুত্থানের মহানায়ক কোনো ব্যক্তি বা দল নয়, গণতন্ত্রকামী জনগণ : প্রধানমন্ত্রী Logo শায়েস্তাগঞ্জে আগস্টের বিজয় Logo হবিগঞ্জে এনসিপির মামলা: ছাত্রদল নেতা রিংগনসহ ১১ জনের জামিন Logo হবিগঞ্জে এক বছরে পানিতে ডুবে ২৭ শিশুর মৃত্যু Logo লাখাইয়ে হোমিওপ্যাথিক তরল পানে দম্পতিসহ ৫ জনের মৃত্যু Logo হবিগঞ্জে পাটোয়ারী-সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা Logo শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া গ্রামজুড়ে Logo হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা

কোয়ার্টার ফাইনালে ভিনিসিউসকে পাচ্ছে না ব্রাজিল

স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচের ভিতর দুই ম্যাচ ড্র নিয়ে অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে কোপা আমেরিকার শেষ আট নিশ্চিত করল ব্রাজিল। ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচেও জয় পায়নি তারা। আজ বুধবার সকালে গ্রুপসেরা কলম্বিয়ার সঙ্গে ড্র করেছে ১-১ গোলে। তাতে পয়েন্ট ভাগাভাগি করে কোস্টারিকাকে পেছনে ফেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ব্রাজিল। এ নিয়ে ৩৪তম বারের মতো শেষ আটে জায়গা করে নিলো সেলেসাওরা।

রোববার (০৭ জুলাই) শেষ আটে তাদের প্রতিপক্ষ উরুগুয়ে। যারা ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে এসেছে। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে ভিনিসিউস জুনিয়রের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাবে না ব্রাজিল। বাংলাদেশ সময় আজ বুধবার সকালে কলম্বিয়ার বিপক্ষে তিনি একটি হলুদ কার্ড দেখেন। এটা ছিল তার দ্বিতীয় হলুদ কার্ড। তাতেই টানা দুই ম্যাচ হলুদ কার্ড হজম করে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছেন ভিনিসিয়ুস জুনিয়র। কোপার নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাই রিয়াল মাদ্রিদের এই তারকাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে কোচ দোরিভাল জুনিয়রকে।

আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে ৮৩ মিনিটে হলুদকার্ড দেখেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে শুধু ভিনিই না, কার্ড দেখেছেন এডার মিলিটাও, ভেন্ডেল ও লুকাস পাকেতার মতো তারকারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৪৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪
১৮৫ বার পড়া হয়েছে