ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

কোয়ার্টার ফাইনালে মেসির খেলা নিয়ে যা বললেন কোচ স্কালোনি

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের দ্বারপ্রান্তে এসে চোটে বেশ ভুগছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। চোটের কারণে প্রায়ই মাঠের বাইরে থাকছেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচের পর এবার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে মেসিকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছে। তবে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মন্তব্য, মেসির সঙ্গে আলাপের পর সিদ্ধান্ত নেবেন তিনি।

এদিকে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি, অনুশীলন দেখে মনে হয়েছে, নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচে মেসিকে পাওয়া যাবে। তবে শুরুর দিকে নাকি দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নামবেন, তা এখনও অনিশ্চিত। আর মেসিকে শুরুর একাদশে দেখা না গেলে তার পরিবর্তে ডি মারিয়াকে অধিনায়ক হিসেবে মাঠে দেখা যাবে।

এ নিয়ে সংবাদ সম্মেলনে স্কালোনির ভাষ্য, ‘আমি মেসির সঙ্গে আলাপ করিনি। কারণ, আমার মনে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করাটাই যৌক্তিক। নিশ্চিতভাবেই আজ আমি কথা বলব। কারণ, ম্যাচের বাকি থাকবে একদিন আর আমার কাছে এটাই কাছে মনে হয়, সে সময় নেবে বা যতটা সম্ভব অনুশীলন করবে।’

স্কালোনি যোগ করেন, ‘ট্রেনিং এর আগে আমি তার সঙ্গে কথা বলব, আর তারপরেই সিদ্ধান্ত নেব। আগামীকাল কী করব, সেটা নিয়ে এখন পর্যন্ত তার সঙ্গে কোনো কথা আমার হয়নি। তবে কোনো তাড়াহুড়ো করার ইচ্ছে নেই।’

উল্লেখ্য, আগামী শুক্রবার (৫ জুলাই) থেকে মাঠে গড়াবে কোপার কোয়ার্টার ফাইনালের খেলা। এদিন সকাল ৭টায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে লিওনেল মেসির দল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৬:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
১৫১ বার পড়া হয়েছে