ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত Logo চুনারুঘাট উপজেলার চন্ডিছড়া চা বাগানে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Logo হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে ২ জন নিহত,আহত ৪০ Logo শায়েস্তাগঞ্জ উপজেলার নিজস্ব কোনো ভবন নেই দাপ্তরিক কাজ হচ্ছে ভাড়া বিভিন্ন বাসা-বাড়িতে। Logo শায়েস্তাগঞ্জে ভয়াবহ যানজট-দেখার যেন কেউ নেই Logo মাধবপুর পাহাড়ি ঢলে পানিবন্দি ৫ শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতি Logo চুনারুঘাটে খোয়াই নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধ নিখোঁজ Logo শায়েস্তাগঞ্জে বার্মিংহাম সিটি কাউন্সিলর আব্দুল আহাদকে প্রেসক্লাবের সংবর্ধনা Logo ‘বাজেট বুঝি না, শুধু দুবেলা খাবার চাই’ Logo ‘চা শ্রমিকের কোনো পরিবর্তন নেই’প্রতিদিন ১৮৭ টাকা মজুরি নিয়ে দুর্দশার জীবন কাটাছে

চেক ডিজঅনার মামলায় সাকিবের বিরুদ্ধে সমন জারি

স্পোর্টস ডেস্ক

ঢাকার মেট্রোপলিটন আদালত আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি করেছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল হকের আদালত এ আদেশ দেন।

সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।

মামলার নথি থেকে জানা যায়, সাকিবসহ ৪ আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলাটি করা হয় ১৫ ডিসেম্বর। ১৮ জানুয়ারি আসামিদের আদালতে হাজির হতে বলা হয়েছে।

এ আদেশের মাধ্যমে সাকিবসহ মামলার আসামিদের আদালতে উপস্থিত হতে নির্দেশ দেয়া হয়েছে। আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেছেন।

সাকিব আল হাসান সম্প্রতি একটি হত্যা মামলায় আসামি হওয়ার অভিযোগেও আলোচনা এসেছেন। জুলাই মাসের অভ্যুত্থানে দায়ের করা এই মামলায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত সাকিব আল হাসানও অভিযুক্ত হয়েছেন।

এছাড়া, তার বিরুদ্ধে শেয়ারবাজারে কারসাজির অভিযোগও রয়েছে, যার জন্য অতিরিক্ত জরিমানা হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেয়া সাকিব এখনও ওয়ানডে ক্রিকেটে খেলে যাচ্ছেন এবং তিনি চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে চ্যাম্পিয়নস ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ওয়ানডে সিরিজে তাকে দল থেকে বাদ দেয়া হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৮:৩২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
১৪২ বার পড়া হয়েছে