ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-তামিমের খেলা নিয়ে যা বলছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিগত ১০ আসরে সবচেয়ে বড় নাম ছিল সাকিব আল হাসান। অথচ একাদশ আসরে যেন তার অস্তিত্বই নেই। সাকিব না থাকলেও বিপিএল চলছে জমজমাট ভাবে। ক্রিকেটাররা টুর্নামেন্টটি দিয়ে প্রস্তুতি সারছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির।

বিপিএল দিয়ে সাকিব চ্যাম্পিয়নস ট্রফির জন্য প্রস্তুতি না সারতে পারলেও সারছেন তামিম ইকবাল। ব্যাটে দেখা মিলছে রানেরও। সমর্থকদের মনে প্রশ্ন জেগেছে রানে ফেরা তামিম কি চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে জাতীয় দলে ফিরবেন? সাকিব আল হাসানকেও কি দেখা যাবে টুর্নামেন্টটিতে?

আগামী ১২ জানুয়ারির মধ্যে ১৫ সদস্যের দল আইসিসির কাছে জমা দিবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। সেখানে সাকিব এবং তামিম ইকবালকে দেখা যাবে কি না তা নিয়ে ক্রিকেটপাড়ায় আছে নানা গুঞ্জন।

এক নির্বাচকের সূত্রে জানা গেছে, বোর্ডের তরফ থেকে এখনো নিদিষ্ট করে কিছু জানানো হয়নি৷ সবকিছু নিশ্চিত হয়েই আইসিসিতে পাঠানো হবে দল। যদিও দল জমা দেয়ার পর নিদিষ্ট কিছুদিন সময় থাকে পরিবর্তন করার। এখন দেখার অপেক্ষা এই দুই তারকাকে (সাকিব-তামিম) দেখা যাবে কি না।

এর আগে সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা প্রসঙ্গে বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন, সাকিব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে মাঝে মাঝে যোগাযোগ চলছে। তিনি নিজেও ন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে তাকে দলে ফেরানোর চেষ্টা করবেন।

ফারুক আহমেদ বলেছিলেন, ‘সাকিবের এখনও অবসর হয়নি, তেমন কিছু হয়নি তার। ওর যা ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে সে মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে, রাজনৈতিক জটিলতার বিষয়ে কি করা যায়। ওই ব্যাপারগুলোয় আমার সাহায্য করার কোনো ব্যাপার নেই।’

সাকিবের ব্যাপারটা তিনি ছেড়ে দিয়েছিলেন নির্বাচকদের ওপরেই, ‘তার ফিটনেস–মানসিক শক্তি দেখে সিলেকশন কমিটি আছে, তারা সিদ্ধান্ত নেবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫
১৯৯ বার পড়া হয়েছে