ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টারটি চালু হবে? Logo মাধবপুরে সরকারি ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ Logo শায়েস্তাগঞ্জে শীতের শুরুতে ব্যস্ত লেপ তোষকের কারিগররা Logo শায়েস্তাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন Logo শায়েস্তাগঞ্জে টায়ার জ্বালিয়ে আ’লীগের বিক্ষোভ, এর প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল Logo হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন Logo হবিগঞ্জে মোবাইল চুরি নিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক Logo ৭ই নভেম্বর ও একজন দেশপ্রেমিক জিয়াউর রহমান Logo হবিগঞ্জের দেড়শ বছরের পুরোনো রাসবিহারী সাহার বাড়ি ধ্বংসের পথে Logo চুনারুঘাটে অভিযানে বালু উত্তোলনের মেশিন-পাইপ ধ্বংস

টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ও ছক্কার রেকর্ড গড়লেন পুরান

স্পোর্টস ডেস্ক

এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মোহাম্মদ রিজওয়ানের দখলে। এবার সেটি ভেঙে নতুন করে গড়েছেন নিকোলাস পুরান। একই সঙ্গে এক পঞ্জিকা বর্ষে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও নিজের করে নিয়েছেন এই ক্যারিবীয় হার্ড হিটার।

২০২১ সালে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন রিজওয়ান। সে বছর প্রায় ৫৬ গড় ও ১৩২.০৩ স্ট্রাইক রেটে টি-টোয়েন্টিতে ২ হাজার ৩৬ রান করেছিলেন তিনি। ৪৮ ম্যাচে সেঞ্চুরি করেন একটি ও ফিফটি ১৮টি।

রিজওয়ানের রেকর্ডটি ভাঙতে তার চেয়ে ১৮ ম্যাচ ও ২০ ইনিংস বেশি খেলতে হয়েছে পুরানকে। এখন পর্যন্ত ৬৬ ম্যাচ খেলে প্রায় ৪২ গড়ে ২ হাজার ৫৯ রান করেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার। এই সময়ে ব্যাটিং করেছেন ১৬০.৯৫ স্ট্রাইক রেটে। নামের পাশে ফিফটি ১৪টি, নেই কোনো সেঞ্চুরি।

চলতি বছরে এখন পর্যন্ত ১৩৯টি চারের সঙ্গে ১৫২টি ছক্কা মেরেছেন পুরান। স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে যা সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও। তার ধারকাছেও নেই কেউ। ২০১৫ সালে ক্রিস গেইলের মারা ১৩৫ ছক্কা তালিকায় দ্বিতীয়।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এক বছরে ২ হাজার রান করতে পেরেছেন কেবল পুরান আর রিজওয়ানই। ২০২২ সালে ১ হাজার ৯৪৬ রান করে তালিকায় তৃতীয় স্থানে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৭:০২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪
১৭৯ বার পড়া হয়েছে